IPL শুরুর আগেই বিরাট অ্যাকশন সরকারের, নিষিদ্ধ বহু অ্যাপ, প্ল্যাটফর্ম

Published:

IPL 2026

সহেলি মিত্র, কলকাতাঃ আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। সবকটি দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। অনুশীলনে ময়দানে নেমে গিয়েছেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, এম এস ধোনির মতো তারকারা। যদিও এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে কড়া অবস্থান গ্রহণ করল সরকার। ৩০০টিরও বেশি সাইট এবং প্ল্যাটফর্ম ব্লক করা হল। মূলত অবৈধ বেটিং রুখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আপনিও কি অনলাইন গেমিং বা বেটিং বিজ্ঞাপনের শিকার হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, এখন ভারত সরকার অবৈধ জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে বিরাট অ্যাকশন গ্রহণ করেছে। ডিজিটাল নিরাপত্তা উন্নত করতে এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধ করতে তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) এই পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে প্রায় ৩০০টি সাইট ও প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে। অনলাইন গেমিং আইন কার্যকর হওয়ার পর থেকে হাজার হাজার ওয়েবসাইটকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। চলুন জেনে নিন কোন ধরনের অ্যাপ, ওয়েবসাইট ব্লক করা হয়েছে এবং সরকারের পরবর্তী পদক্ষেপই বা কী?

কোন ধরনের অ্যাপ, ওয়েবসাইট ব্লক করা হয়েছে?

ANI সূত্রে খবর, ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলায় বাজি ধরার সুযোগ প্রদানকারী অবৈধ প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যেসব সাইট স্লট মেশিন, রুলেট এবং লাইভ ডিলার টেবিলের মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে নিষিদ্ধ বেটিং মার্কেটপ্লেস যা পিয়ার-টু-পিয়ার (P2P) মডেলে পরিচালিত হয় এমন প্ল্যাটফর্মকে ব্লক করেছে সরকার। প্রচলিত সাট্টা ও মটকাকে ডিজিটাল রূপে পরিচালনাকারী অবৈধ নেটওয়ার্কগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। রিয়েল মানি কার্ড গেম এবং ক্যাসিনো অ্যাপ, যেগুলো গেমিংয়ের আড়ালে জুয়াকে উৎসাহিত করত সেগুলোকে ব্লক করা হয়েছে।

google button