বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অস্থিরতা প্রভাব ফেলেছে জ্বালানির দামে। গোটা বিশ্বে জ্বালানি নিয়ে একপ্রকার হাহাকার দেখা দিয়েছে। সেই তালিকার বাইরে নয় প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও (Sri Lanka)। দ্বীপ রাষ্ট্রটির কঠিন সময় পাশে দাঁড়ালো বন্ধু ভারত। জানা যাচ্ছে, শ্রীলঙ্কাকে 38 হাজার টন জ্বালানি দিয়ে সাহায্য করেছে ভারত। বন্ধু দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ায় সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সাথে কথা বলার পরই এই বিপুল পরিমাণ পেট্রোল এবং ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি।
পশ্চিম এশিয়া এবং সিঙ্গাপুর থেকে জ্বালানি তুলতে ব্যর্থ শ্রীলঙ্কা
এবছর, পশ্চিম এশিয়া এবং সিঙ্গাপুর থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করা যাবে এমনটাই ভেবেছিল দ্বীপ রাষ্ট্রটি। তবে ইরান যুদ্ধের কারণে তা সম্ভব হয়নি। এর ফলে শ্রীলঙ্কায় লাফিয়ে বাড়তে থাকে পেট্রোল ও ডিজেলের দাম। ঠিক সেই পরিস্থিতিতে দেশটিতে জ্বালানির যোগান অব্যাহত রাখতে পাশে দাঁড়ালো ভারত।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতের তরফে বন্ধু দেশ শ্রীলঙ্কাকে 20 হাজার টন ডিজেল এবং 18 হাজার টন পেট্রোল দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, এই পরিমাণ জ্বালানি দিয়ে আপাতত কিছুটা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে পারবে দীপ রাষ্ট্রটি। যদিও শ্রীলঙ্কায় জ্বালানির সরবরাহ বা যোগান নিশ্চিত করতে আগামী দিনে দেশটিতে আরও পেট্রোল এবং ডিজেল পাঠাতে পারে নয়া দিল্লি।
অবশ্যই পড়ুন: যে কারণে আজ মুম্বইয়ের কাছে হারতে পারে KKR!
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারত থেকে 45 হাজার টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই মতোই ইতিমধ্যে 5 হাজার টন ডিজেল ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের মাধ্যমে ওপার বাংলায় পাঠানো হয়েছে। ধাপে ধাপে এই পথ ধরেই বাকি ডিজেল পাঠানো হবে তারেক রহমানের দেশে।












