বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুতেই বোঝা গিয়েছিল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোলিং বিভাগের সমস্যা ভোগাবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর সেই ধারণা একেবারে স্পষ্ট হয়েছে। শাহরুখ খানের দলের বোলাররা যে কঠিন সময় দলকে সঙ্গ দিতে পারছেন না সেটা একেবারে জলের মতো পরিষ্কার। ঠিক সেই সময় 18 কোটির পেসার মাথিশা পাথিরানার অভাব ভোগাচ্ছে কলকাতাকে। চোট কাটিয়ে এই মুহূর্তে ফিট এই প্লেয়ার। কিন্তু কবে নাইট শিবিরে যোগ দেবেন তিনি?
কবে KKR এ যোগ দেবেন শ্রীলঙ্কার পেসার?
সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন লঙ্কান তারকা পাথিরানা। যার কারণে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন রিহ্যাব পর্ব পেরিয়ে আপাতত ফিট এই খেলোয়াড়। সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নাইট তারকাকে পুরোপুরি ফিট ঘোষণা করে দিয়েছে। তবে KKR এ খেলতে আসার জন্য নো অবজেকশন সার্টিফিকেট বা NOC এখনও পর্যন্ত হাতে পাননি তিনি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই ছাড়পত্র পেয়ে গেলেই নাইট শিবিরে যুক্ত হবেন এই প্লেয়ার।
এ প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “মাথিশা পাথিরানাকে নিয়ে আমাদের এখন অপেক্ষা করতেই হচ্ছে। আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্দেশ মতো চলছি। তাঁকে দলে নিয়ে আসার সাধ্যমত সমস্ত চেষ্টা হচ্ছে KKR এর তরফে। যত দ্রুত সম্ভব তাঁকে দলে নিয়ে আসতে পারলে আমাদেরই লাভ! আমরা চাই ও ফিট থাকুক। ওর সমস্যা হলে আমরা ওকে মাঠে নামার জন্য চাপ দেব না।”
🚨 It’s a waiting game at the moment on Pathirana. We are waiting for a word from Sri Lanka Cricket. We are hoping to get Pathirana here as soon as possible and start the integration process with KKR. We have a world class support staff – Shane Watson pic.twitter.com/Z6KohYlU1t
— KKR Vibe (@KnightsVibe) March 28, 2026
অবশ্যই পড়ুন: চোটের মধ্যেই কড়া শাস্তি পেলেন শ্রেয়স আইয়ার, IPL-এ আর খেলতে পারবেন না?
সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, KKR এর সাথে 18 কোটির পেসারকে নিয়ে কয়েক দফা কথা হয়েছে লঙ্কান বোর্ডের। দ্বীপ রাষ্ট্রটির ক্রিকেট বোর্ডের তরফে ছাড়পত্র দেওয়া মাত্রই দ্রুত তারকা ক্রিকেটারকে দলে নিয়ে আসবে KKR ম্যানেজমেন্ট। এর আগে শোনা গিয়েছিল, পাথিরানাকে দলে আনতে বারবার ফ্লাইট বুক করে ক্যান্সেল করে দিতে হয়েছিল কলকাতাকে। তবে এবার পুরোপুরি শ্রীলঙ্কার অনুমতিপত্র নিয়েই দামি প্লেয়ারকে দলে আনতে চাইছে KKR। আশা করা যাচ্ছে সব ঠিক থাকলে, KKR এর দ্বিতীয় বা চতুর্থ ম্যাচ থেকেই মাঠে পাওয়া যেতে পারে তাঁকে।












