টিম ইন্ডিয়ার ওয়ানডে দলে ফিরতে পারেন বিশ্বকাপ জেতানো প্লেয়ার

Published:

This player may comeback to India ODI Team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই আসন্ন জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত (India ODI Team)। তার আগে উঠে আসছে বড় খবর। রিপোর্টে দাবি করা হচ্ছে ভারতীয় একদিনের দলে পারফরমেন্সের জোরে ফিরতে পারেন তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। সেক্ষেত্রে এক সুপারস্টার প্লেয়ারকে বাদ দিয়ে তবেই তাঁকে ওয়ানডে দলে জায়গা দিতে পারে বোর্ড।

সঞ্জু স্যামসন এন্ট্রি নিলে বাদ পড়বেন ঋষভ পন্থ

ওই রিপোর্টে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে সেভাবে ছন্দে না থাকার কারণে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। আসলে এই মুহূর্তে ওয়ানডে দলে ভারতের প্রথম উইকেট কিপার কে এল রাহুল। তাঁকেই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বর্তমানে। তবে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছেন পন্থ। মনে করা হচ্ছে, সম্প্রতি যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন। কার্যত স্যামসনের ব্যাটের উপরেই ভর করে টি২০ বিশ্বকাপ জয় করেছিল টিম ইন্ডিয়া। ফলে তাঁকেই দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে দলে জায়গা দেওয়া হতে পারে। তাতে নিজের জায়গা হারাতে পারেন পন্থ।

বলাই বাহুল্য, এর আগেই শেষবারের মতো গত বছরের অক্টোবর মাসে ভারতীয় ওয়ানডে দলে খেলেছিলেন সঞ্জু। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঋষভ পন্থ দ্বিতীয় উইকেট কিপার হিসেবে নির্বাচিত হলেও শেষ পর্যন্ত চোটের কারণে তাঁর বদলি হিসেবে খেলেছিলেন ধ্রুব জুরেল। তবে এবার মনে করা হচ্ছে পন্থ যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছন্দে নেই, ফলে সঞ্জুকে দ দলে নেওয়াটাই ভাল সিদ্ধান্ত হতে পারে।

অবশ্যই পড়ুন: ২০ টাকার চা পাতা ৫ টাকায়! বঞ্চনার অভিযোগে ময়নাগুড়িতে রাস্তা অবরোধ চাষিদের

যদিও এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছুই জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহল মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বর্তমানে সব ক্ষেত্রেই ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন সঞ্জু। কাজেই ওয়ানডে দলে তাঁর জায়গা হওয়াটা আবশ্যক!