বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? একটু অপেক্ষা করে যান! মূলত যাত্রী সুবিধার্থে, ট্রেনে অতিরিক্ত যাত্রীদের চাপ কমাতে এবং আরামদায়ক পরিষেবার জন্য পুরী যাওয়ার জনপ্রিয় এক এক্সপ্রেস ট্রেনে (Puri Express) অতিরিক্ত একটি থার্ড AC কোচ যুক্ত করল ইস্ট কোস্ট রেলওয়ে। সেই মর্মে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল (Indian Railways)। সমাজমাধ্যমে পোস্ট করা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে যাঁরা পুরী ঘুরতে যাবেন তাঁদের জন্য আরও আরামদায়ক পরিষেবা নিয়ে হাজির হবে পুরী-শ্রী গঙ্গানগর এক্সপ্রেস!
পুরী ভ্রমণ আরও আরামদায়ক হবে যাত্রীদের
পুরীগামী ভারতীয় রেলের একটি অন্যতম জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন 20471 শ্রী গঙ্গানগর-পুরী এক্সপ্রেস। বিগত দিনগুলিতে এই ট্রেনটিতে যাত্রীদের অত্যাধিক ভিড় হওয়ার কারণে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে ট্রেনটিতে ভ্রমণকারী প্রত্যেককেই। আর তা নিয়েই বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। সেই সূত্রেই ট্রেনটিতে আরামদায়ক পরিষেবা নিশ্চিত করতে উদ্যোগী হয় ইস্ট কোস্ট রেলওয়ে। সেই মতোই এবার, ভারতীয় রেলের এই জনপ্রিয় ট্রেনটিতে একটি থার্ড AC কোচে যুক্ত করল রেল।
ইস্ট কোস্ট রেলওয়ে তরফে জানানো হয়েছে, ট্রেন নম্বর 20471/20472 গঙ্গানগর থেকে পুরী আবার পুরী থেকে গঙ্গানগরগামী আপ এবং ডাউন ট্রেনটিতে অতিরিক্ত একটি থার্ড AC কোচ জুড়ে দেওয়া হল। মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সাময়িকভাবে মিলবে এই পরিষেবা। রেল জানিয়েছে, আগামী 6 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ওই অতিরিক্ত থার্ড AC কোচ নিয়ে ছুটবে ট্রেনটি। অর্থাৎ গোটা সেপ্টেম্বর মাস জুড়ে অতিরিক্ত AC কোচটিতে আরামে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
More coaches, more seats, smoother journeys. 🚆
Additional 3rd AC coaches have been added to meet the extra rush and make your journey more comfortable.
Plan ahead and travel with ease.#EastCoastRailway #IndianRailways #TrainUpdate #ECoRupdate @RailMinIndia pic.twitter.com/xq0oaU4Wwc— East Coast Railway (@EastCoastRail) August 30, 2026
আরও পড়ুন: উলটপুরাণ, রাশিয়ার সবচেয়ে বড় পেট্রোল রপ্তানিকারক দেশ হয়ে উঠল ভারত
প্রসঙ্গত, পুরীতে জগন্নাথ ধাম দর্শন করতে যাওয়া যাত্রীদের ভিড়ে সারাটা বছর ঠাসা থাকে ইস্ট কোস্ট রেলওয়ের জনপ্রিয় ট্রেন শ্রী গঙ্গানগর-পুরী এক্সপ্রেসটি। মূলত সে কারণেই ট্রেনটিতে যাত্রীদের ভিড় কমাতেই সাময়িকভাবে ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তাতে সুবিধা হলেও খানিকটা ক্ষুব্ধ একাংশের যাত্রী। তাঁদের দাবি, সাময়িকভাবে কোচ বৃদ্ধি না করে ট্রেনটিতে ভিড় কমানোর কিছু স্থায়ী ব্যবস্থা করুক রেল।










