নতুন করে তদন্ত, আর জি কর মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published:

Calcutta High Court On RG Kar Case

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর জি কর কাণ্ডে নয়া মোড়! এবার কলকাতার নামী হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, তিলোত্তমা মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, সেদিন রাতে ডিনার করার পর ওই চিকিৎসক তরুণী ঠিক কী কী কাজ করেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন সেই সমস্ত ঘটনাকে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত।

ঠিক কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

বৃহস্পতিবার, আরজি কর মামলা নিয়ে রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দুর্ঘটনার দিন রাতে তরুণী চিকিৎসক রাতের খাবার খাওয়ার পর ঠিক কোথায় কোথায় গিয়েছিলেন, কী কী করেছিলেন সেই সময়কার সমস্ত ঘটনা প্রবাহকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এদিন বিচারপতিরা এও বললেন, প্রয়োজন হলে সিট পুনরায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে। সেই মতোই আগামী 25 জুন মামলার তদন্তে কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

বলাই বাহুল্য, আর জি কর কাণ্ডের রেশ আজও কাটিয়ে উঠতে পারেননি রাজ্যবাসী। তিলোত্তমা বিচার পাবে এই আশায় রাজনীতির ময়দানে পা রেখেছেন তিলোত্তমার মা রত্না দেবী। এখানেই শেষ নয়, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে পানিহাটি কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। বর্তমানে তাঁর সাথে সাথে গোটা পানিহাটিবাসীর দাবি, অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি হোক।

অবশ্যই পড়ুন: ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম? আশঙ্কা দেখেই বড় পদক্ষেপ মমতার

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে এবং পরে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, বিজেপি সরকারের হাত ধরে আর জি কর কান্ড থেকে শুরু করে সন্দেশখালি সমস্ত ফাইল খোলা হবে। সেই মতোই, আর জি করের ঘটনায় কলকাতার প্রাক্তন নগরপাল থেকে শুরু করে তৎকালীন ডিসি নর্থ এবং প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে ধাপে ধাপে আর জি কর কাণ্ডে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।