IPL শুরুর আগেই সরকারি চাকরি পেলেন KKR-র এই প্লেয়ার

Published:

KKR Player Got Government job before IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মারণরোগ ক্যান্সারে আক্রান্ত বাবা। তার মধ্যেও নিজের জাতীয় দায়িত্ব পালন করতে ভোলেননি ছেলে রিঙ্কু সিং (Rinku Singh)। এমনকি পিতার মৃত্যুর পরেও শেষকৃত্য সম্পন্ন করে ফাইনালের আগে জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। একদিকে ছেলের কর্তব্য এবং অন্যদিকে টিম ইন্ডিয়ায় নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্যই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) আগে KKR তারকা রিঙ্কুকে বিশেষ সম্মান জানাতে চলেছে উত্তর প্রদেশ সরকার। জানা যাচ্ছে, যোগী সরকারের তরফে সরকারি চাকরির নিয়োগপত্র পেতে চলেছেন রিঙ্কু।

সরকারি চাকরি পাচ্ছেন KKR তারকা!

সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই আসরে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে রিঙ্কুকে। আর তার আগেই এই তারকা ব্যাটসম্যানকে বিশেষ সম্মান হিসেবে ক্রীড়া আধিকারিক বা রিজিওনাল স্পোর্টস অফিসারের পদে নিয়োগ করছে যোগী আদিত্যনাথের প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যেই রিঙ্কুকে নিয়োগের ছাড়পত্র দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

বলাই বাহুল্য, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে লখনউয়ের লোক ভবনে বিশেষ অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদান করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে রিঙ্কু সিং একা নন, আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় দায়িত্ব পালন করার জন্য মোট 6 জন আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়কে সরকারি চাকরি দিচ্ছে উত্তর প্রদেশ সরকার। এর পাশাপাশি আরও 9 জন খেলোয়াড় লক্ষণ ও রানী লক্ষীবাই পুরস্কার এবং সর্বসাকুল্যে 3 লাখ 11 হাজার টাকা আর্থিক পুরস্কার সঙ্গে একটি ব্রোঞ্জ মূর্তি পাবেন। এদিকে 14 জন খেলোয়াড়কে আলাদা করে মোট 1 কোটি 64 লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও 8 লাখ 75 হাজার টাকা ভাগ করে দেওয়া হবে 19 জনের মধ্যে।

অবশ্যই পড়ুন: ভোটের আগে বড় সার্জারি কমিশনের! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদল, তালিকায় ভবানীপুর

কত বেতন পাবেন রিঙ্কু?

উত্তর প্রদেশ সরকার রিঙ্কু সিংকে যে রিজিওনাল স্পোর্টস অফিসারের পদ দিচ্ছে সেই পদে এই নাইট তারকা প্রত্যেক মাসে 50 হাজার টাকা থেকে 60 হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এছাড়াও এর মধ্যে থাকছে DA, HRA এবং অন্যান্য ভাতাও। সবমিলিয়ে বলাই যায়, ক্রিকেটের পাশাপাশি চাকরি থেকেও ভাল পরিমাণ অর্থ ঘরে তুলতে পারবেন এই ভারতীয় ক্রিকেটার।

google button