ভাগ্য বদলাচ্ছে KKR-র, পাঞ্জাবের দুর্দিনে স্বপ্নপূরণের পথে রাহানের দল

Published:

Kolkata Knight Riders Is On playoffs way

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকে একটি ম্যাচও জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই দলই, সাম্প্রতিক শেষ চারটি ম্যাচে লাগাতার জয় তুলেছে। তাতেই ভাগ্যের চাকা ঘুরছে শাহরুখ খানের দলের। অন্যদিকে, আরেকটি দল পাঞ্জাব কিংস যারা টুর্নামেন্টের শুরুর দিকে অপ্রতিরোধ্য ছিল, তাঁরাই এবার একটানা চার ম্যাচে হেরে বিপাকে। শেষ ম্যাচে গতকাল দিল্লির কাছে পরাজয় স্বীকার করতেই শ্রেয়স আইয়ারের দলের অবস্থা আরও শোচনীয় হয়।

স্বপ্ন পূরণের পথে KKR!

গতকাল অর্থাৎ সোমবার, দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 211 রানের লক্ষ্য দিয়েছিল পাঞ্জাব। পরবর্তীতে সেই রান 19 ওভারেই সম্পূর্ণ করে নেয় অক্ষর প্যাটেলের দল। তাতে পরাজয় স্বীকার করতে হয় আইয়ারদের। আর এই ব্যর্থতার পর এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় 13 পয়েন্ট নিয়ে চতুর্থ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। 11 ম্যাচের ছয়টিতে জয় এবং চারটিতে হেরেছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে পাঞ্জাব কিংস।

এদিকে পাঞ্জাবের দুর্দিনে ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে কলকাতার। যে দলটা টুর্নামেন্টের শুরুর দিকে একের পর এক ম্যাচ হেরে একেবারে তলানিতে গিয়ে দাঁড়িয়েছিল। সেই দল আজ টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার 8 নম্বরে উঠে এসেছে। 10 ম্যাচের চারটিতে জয়, পাঁচটিতে পরাজয় এবং একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে এই মুহূর্তে 9 পয়েন্টে দাঁড়িয়ে কলকাতা।

অবশ্যই পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে মোহনবাগান অন্তপ্রাণ টুটু বসু, এখনও ফেরেনি জ্ঞান

হিসেব বলে, কলকাতা যদি বাকি চারটি ম্যাচের প্রত্যেকটিতে জিততে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হয়ে দাঁড়াবে 17। সেক্ষেত্রে প্লে অফে জায়গা করাটা অনেকটাই সহজ হবে শাহরুখ খানের দলের পক্ষে। প্রত্যেকটি ম্যাচ জিততে পারলে রান রেট খারাপ থাকলেও নিজেদের জায়গা বুঝে নেবে নাইটরা। এক্ষেত্রে ঘরের মাঠে মুম্বই এবং দিল্লির বিরুদ্ধে লড়াইটা তুলনামূলক সহজ হলেও বেঙ্গালুরু এবং গুজরাত কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। কাজেই কলকাতাকে বড় ব্যবধানে জয়ের মানসিকতা নিয়ে নামতে হবে। তবেই স্বপ্ন পূরণ হবে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের