বদলে যাচ্ছে IPL-র বড় নিয়ম, সুবিধা হবে বোলারদের!

Published:

IPL 2026 New Rules for captains and bowlers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026 New Rules)। আর তার আগেই IPL এ জারি হতে চলেছে বেশ কিছু নতুন নিয়ম। তা নিয়েই আজ অর্থাৎ বুধবার সব দলের অধিনায়কদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি ইউনিট প্রধান জাভাগাল শ্রীনাথ এবং আম্পায়ারিং কমিটির প্রধান নীতিন মেননের। শোনা যাচ্ছে, প্রত্যেকটি দলের অধিনায়কদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন নিয়মগুলি বুঝিয়ে দেওয়াই এই বৈঠকের প্রধান লক্ষ্য।

IPL এ একাধিক নতুন নিয়ম

প্রথম নিয়ম

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোলার এবং অধিনায়কদের সুবিধা দিতে এক বিশেষ নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত সন্ধ্যার ম্যাচে দ্বিতীয় ইনিংস ফিল্ডিং করা দলের অধিনায়ক একবার বল পরিবর্তনের দাবি জানাতে পারবেন। প্রায়শই দেখা যায়, দ্বিতীয় ইনিংসে বল করার সময় শিশিরের কারণে বেশ সমস্যায় পড়েন বোলাররা। মূলত সেই সমস্যা দূর করতেই এবার থেকে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলকে একবার বল পরিবর্তনের সুযোগ দেওয়া হতে পারে।

দ্বিতীয় নিয়ম

দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলের অধিনায়ক যখন বল পরিবর্তনের দাবি জানাবেন তখন আম্পায়ার তাঁকে নতুন বলের পরিবর্তে আগে ব্যবহৃত বল দেবেন। অর্থাৎ যে বলের অবস্থা আগের বলটির মতো তেমন বলই ব্যবহার করা যাবে ম্যাচ। আসলে কোনও দল যাতে অতিরিক্ত সুবিধা না পায় সেজন্যেই এমন ব্যবস্থা।

অবশ্যই পড়ুন: ট্রেনের ভরসা আর নয়, এবার শুরু হল কলকাতা-বেঙ্গালুরু বাস, জানুন রুট ও ভাড়া

একবারের বেশি পরিবর্তন করা যাবে না বল?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বুধবারের বৈঠকে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলটির অধিনায়ককে একবারের বেশি বল দেওয়া যাবে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে। শোনা যাচ্ছে, দলের অধিনায়ক একবার বল পরিবর্তন করার পর যদি পুনরায় বলটি পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে তাঁর দাবি মানা হবে কিনা তা ঠিক করবেন আম্পায়ার এবং আম্পায়ারের সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া হবে। বলে রাখা ভাল, সাধারণত 10 ওভারের আগে যদি বল ভিজে যায় কিংবা খারাপ হয়ে যায় তবেই বল পরিবর্তন করার অনুমতি দেন আম্পায়ার।

google button