সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সস্তার মোবাইল ফোন কিনতে চাইছেন? বিশেষ করে আপনার বাজেট 10,000 টাকার মধ্যে? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। কারণ, নিজের ব্যবহারের জন্য কম দামি ভালো ব্যাকআপ ফোনের সন্ধানে রয়েছেন যারা, তাদের জন্যই এই প্রতিবেদনটি। আসলে 10,000 টাকার নিচেও এমন কিছু স্মার্টফোন (Under 10000 Smartphone) পাওয়া যায়, যেগুলি পারফরমেন্স, ডিসপ্লে এবং ব্যাটারির দিক থেকে রীতিমতো চমক দিয়ে থাকে। সেই সূত্রে এমনই পাঁচটি ফোনের তালিকা আজ এই প্রতিবেদনে তুলে ধরব।
Lava Bold N2
দেশীয় ব্র্যান্ড লাভার এই ফোনটি কম বাজেটে দারুণ অভিজ্ঞতা দেয়। এতে 6.75 ইঞ্চির একটি বড় ডিসপ্লে এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। আর ফোনটি Unisoc 9863a অক্টা-কোর কোর প্রসেসরের উপর বেস করেই চলে। পাশাপাশি এতে লেটেস্ট Android 15 Go এডিশন দেওয়া রয়েছে। এদিকে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। আর 13 মেগাপিক্সেলের রেয়ার ও 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্টের দাম মাত্র 7499 টাকা।
Redmi A5
যারা বাজেটে ফোনের আশায় রয়েছেন, তাদের জন্য রেডমির এই ফোনটি হতে পারে দারুণ বিকল্প। কারণ, এই ফোনটিতে রয়েছে 6.88 ইঞ্চির একটি বিশাল স্ক্রিন এবং Unisoc T7250 চিপসেট। এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5200 mAh এর শক্তিশালী ব্যাটারি। যারা একটু ভাল ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প। এই ফোনের 4GB + 128GB ভেরিয়েন্টের দাম মাত্র 8999 টাকা।
Motorola G06 Power
যাদের প্রধান লক্ষ্য বড় ব্যাটারি, তাদের জন্য মটোরোলার এই ফোনটি দারুণ। কারণ, এতে দেওয়া রয়েছে একটি 7000 mAh এর বিরাট বাটারি, যা এই বাজেটের মধ্যে সত্যিই বিরল। পাশাপাশি Helio G81 Extreme প্রসেসরে চালিত এই ফোনে 50 মেগাপিক্সেলের একটি শক্তিশালী ক্লিয়ার ক্যামেরা এবং 6.88 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম মাত্র 9250 টাকা।
Acer Super ZX 5G
ল্যাপটপের পর এবার স্মার্টফোনের বাজারেও Acer চমক দিচ্ছে। এই তালিকায় একমাত্র 5G ফোন এটি। এতে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে। এর ক্যামেরা সেটআপটিও রয়েছে দারুণ। কারণ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এটি বর্তমানে সময়ের সেরা ডিল। এই ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্টের দাম মাত্র 9599 টাকা।
আরও পড়ুন: বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার সিস্টেম? মুখ খুলল শিক্ষা সংসদ
Samsung Galaxy M06
আস্থা এবং ভরসার নাম যদি স্যামসাং হয়ে থাকে, তাহলে Samsung Galaxy M06 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ, এখানে Dimensity 6300 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 2.4 গিগাহার্টজ পর্যন্ত স্পিড দিতে সক্ষম। ফোনটিতে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। আর 50 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি রয়েছে। এদিকে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্সের জন্য এটি দারুণ বিকল্প। এই ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম মাত্র 9999 টাকা।












