নেই নিজের বাড়ি, গাড়ি! মমতার ব্যাঙ্ক ব্যালেন্স জানলে অবাক হবেন আপনিও

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে আর বেশিদিন বাকি নেই। তাই ভোটের প্রচার করে চলেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় ভবানীপুর (Bhowanipore) বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মনোনয়ন জমা দিলেন। পেশ করা হলফনামায় উল্লেখ করেছেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ। কত টাকার মালিক মমতা? জেনে নিন তাঁর শিক্ষাগত যোগ্যতা।

বুধবার মনোনয়ন জমা দিলেন মমতা

২০২১ সালে নন্দীগ্রামে পরাজয়ের পর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে পুনরায় হয়েমুখ্যমন্ত্রীছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের বিধানসভা নির্বাচনেও মমতা এই ভবানীপুর থেকেই লড়ছেন। অন্যদিকে বিজেপির তরফে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ এবারেও শুভেন্দুর সঙ্গে মমতার দ্বৈরথ দেখা যাব। গত সপ্তাহেই সেখানকার প্রার্থী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপরেই গতকাল অর্থাৎ বুধবার মনোনয়ন দিলেন মমতাও। মিছিল করেই আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়েছিলেন। তাঁর বিশ্বাস এবারেও তিনি পুনরায় সরকার গঠন করতে চলেছেন। এমতাবস্থায় প্রশ্ন উঠছে মমতার সম্পত্তির পরিমাণ নিয়ে।

নগদ হিসেবে কত রয়েছে মমতার?

টানা ১৫ বছর রয়েছেন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তাঁকে আড়ম্বরহীন জীবনযাপন করতে দেখা গিয়েছে। টালির চালের বাড়িতে বাস। পায়ে হাওয়াই চটি। পরনে চাকচিক্যহীন সুতির শাড়ি। প্রশাসনিক বৈঠক হোক কিংবা জনসভা সব জায়গায় তাঁকে এমন রূপে দেখতে অভ্যস্ত সকলে। এমতাবস্থায় সকলের মনে প্রশ্ন উঠছে মমতার সম্পত্তির পরিমাণ কত? হলফনামা অনুযায়ী এইমুহুর্তে তাঁর হাতে রয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা। ২০২১ সালে ৬৯ হাজার ২৫৫ টাকা নগদ ছিল মমতার হাতে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।

নিজের নামে কোনও বাড়ি বা গাড়ি নেই

মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অ্যাকাউন্টে রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। এবং ওই ব্যাঙ্কেরই আরও একটি অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪০ হাজার টাকা রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। এছাড়াও তাঁর কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা রয়েছে। যার বাজারদর ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সবমিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা। তবে স্থাবর কোনো সম্পত্তিই নেই তাঁর। কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট তাঁর ঠিকানা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে কোনও বাড়ি বা গাড়ি নেই।

আরও পড়ুন: ক্ষমতায় এলে আলিপুরদুয়ারের নাম বদল! ঘোষণা নীতিন নবীনের

মমতার শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে হলফনামায় জানানো হয়েছে, ১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক, ১৯৭৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক, ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৮২ সালে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইন পাশ করেছেন তিনি। এখনও পর্যন্ত মমতার বিরুদ্ধে কোথাও কোনও অপরাধের রেকর্ড নেই। কোনও থানায় তাঁর নামে FIR দায়ের নেই। ২০২১ সালেও মমতার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। কোনও অপরাধের সঙ্গে তাঁর নাম জড়ায়নি।

google button