সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে আবারও বিরাট চমক দিতে চলেছে রেডমি। পারফরম্যান্সপ্রেমী ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবার কোম্পানিটি বাজারে আছে নতুন Redmi Turbo 5। ইতিমধ্যেই ফোনটি চিনে লঞ্চ হয়েছে। আর এবার ভারতের পালা। শক্তিশালী ব্যাটারি, হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে আর গেমিং ফিচার্সের কারণে ফোনটি এখন প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি করেছে।
কবে লঞ্চ হচ্ছে Redmi Turbo 5?
সংস্থার তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে, আগামী 16 জুন ভারতে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হবে। অনলাইন লাইভ ইভেন্টের মাধ্যমেই ফোনটির উন্মোচন হবে। এমনকি কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে সেই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। প্রযুক্তি মহলের একাংশের মতে, এই ইভেন্টে রেডমি আরও একটি বাজেট ফোন আনতে পারে। যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি
থাকতে পারে বিশাল ব্যাটারির চমক
Redmi Turbo 5 ফোনটির সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ব্যাটারি। ফোনটির ভারতীয় সংস্করণে থাকতে পারে 7540mAh এর একটি ব্যাটারি, যেটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। এমনকি সঙ্গে 100W HyperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। যার ফলে খুব তাড়াতাড়ি ফোনটিতে চার্জ হয়ে যাবে।
এদিকে ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকতে পারে প্রায় 6.59 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। বড় ব্যাপার, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় এই ডিসপ্লেতে স্মুথ অভিজ্ঞতা মিলবে। এমনকি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হতে পারে 3200 নিটস পর্যন্ত।
প্রসেসর এবং ক্যামেরা
Redmi Turbo 5 ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট। সঙ্গে সর্বোচ্চ 12GB RAM এবং দ্রুতগতির UFS 4.1 স্টোরেজ থাকতে পারে। এমনকি গেমিং এর সময় ফোন ঠান্ডা রাখতে এতে কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। ফলে দীর্ঘ সময় গেম খেললেও কোনও সমস্যা হবে না।
ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটি দারুণ বিকল্প হতে চলেছে। কারণ, এর পিছনে থাকবে 50MP একটি প্রাইমারি ক্যামেরা, 5MP একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 20MP একটি ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: কলকাতার পাশেই স্বর্গরাজ্য! বর্ষায় চলে যান ঢাঙিকুসুম, পাবেন পাহাড়-জঙ্গল থেকে জলপ্রপাত
সম্ভাব্য দাম কত হতে পারে?
চিনে এই ফোনটির দাম শুরু হয়েছিল ভারতীয় মুদ্রায় 30 হাজার টাকার কাছাকাছি। সেই হিসাব অনুযায়ী ভারতে এর দাম হতে পারে আনুমানিক 35 থেকে 37 হাজার টাকার মধ্যে। এখন দেখার কোম্পানি আনুষ্ঠানিকভাবে কী জানায়।










