IPL 2026 এ KKR-র ভাগ্য বদলে দেবে এবারের T20 বিশ্বকাপের জাদুকর!

Published:

KKR
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই বাজবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দামামা। সেই মতোই, নিজেদের শক্তিশালী দল নিয়ে তৈরি প্রায় প্রত্যেকেই। তবে এ বছর IPL এর আগে একাধিক সমস্যায় জেরবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ছেড়ে দিতে হয়েছে 9 কোটি 20 লাখের পেসার মুস্তাফিজুর রহমানকে। তার উপর বর্তমানে চোট নিয়ে মাঠের বাইরে তারকা প্লেয়ার হর্ষিত রানা। এদিকে চোটগ্রস্ত মাথিশা পাথিরানাও। সবমিলিয়ে, IPL শুরুর প্রাক্কালে একপ্রকার মাথায় বাজ শহরের এই দলের। ঠিক সেই সময় আশার আলো দেখাচ্ছেন এবারের বিশ্বকাপের জাদুকর।

KKR এর ভাগ্য বদলে দিতে আসবেন ইনি!

কিছুদিন আগেই বিশ্বকাপে খেলতে গিয়ে জোরালো চোট পেয়েছেন শ্রীলঙ্কার তারকা পেসার পাথিরানা। 18 কোটি খরচ করে কেনা এই প্লেয়ারকে নিয়ে কপালে চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্সের। ওদিকে মুস্তাফিজুরের বিকল্প খুঁজতে গিয়ে জেরবার দল। একই সাথে চোটে ভুগছেন রানাও। এসব নিয়ে যখন শাহরুখ খানদের রক্তচাপ ক্রমশ বাড়ছে সেই পর্বে দাঁড়িয়ে এক গাল হাসির কারণ হয়ে দাঁড়াতে পারেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জাদু দেখানো জিম্বাবোয়ের তারকা পেসার।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাইট শিবিরে টিমটিম করে জ্বলতে থাকা বৈভব আরোরা, ইমরান মালিকদের মাঝে খুব শীঘ্রই নাইট শিবিরে জায়গা করে নিতে পারেন জিম্বাবুয়ের মুশকিল আসান ব্লেসিং মুজারাবানি। এই তারকা পেসার এবারের বিশ্বকাপে যেন স্বপ্নের ফর্মে রয়েছেন। নিজের আক্রমণাত্মক বোলিং দিয়ে হইচই ফেলে দিয়েছেন প্রতিপক্ষ শিবিরে।

অবশ্যই পড়ুন: “সেমিফাইনালের আগেই T20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত”

বলাই বাহুল্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি অঘটন ঘটিয়েছে জিম্বাবোয়ে। শ্রীলঙ্কা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মতো দলকে গ্রুপ পর্বে নাকানি চোবানি খাইয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই দল। আর সেই সাফল্যের নেপথ্যে বড় অবদান রাখেন মুজারাবানি। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে 9 উইকেট তুলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছেন চার উইকেট। মনে করা হচ্ছে এবার জিম্বাবুয়ের ভরসা মুজারাবানিতে ভরসা রাখতে পারে KKR। প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও চাইছেন, কলকাতার হয়ে ইডেনে নিজের জাত চেনাক আন্তর্জাতিক স্তরের এই বোলার। এখন প্রশ্ন, KKR এই প্লেয়ারকে কিনবে তো?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now