সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এবার হাওড়া, কলকাতা সহ বহু রুটের ট্রেন আগামী মার্চ মাস অবধি বাতিল (Train Cancelled) করল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠেছে সকলের। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
মার্চ অবধি বহু ট্রেন বাতিল করল রেল
২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত বেশ কয়েকটি জোড়া পরিষেবা সহ মোট ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে। মূলত রক্ষণাবেক্ষণ, লাইন ব্লক এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে (Indian Railways) জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলি প্রয়োজনীয়।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
ট্রেন নম্বর ১৪১১১ মুজাফফরপুর-প্রয়াগরাজ জংশন এক্সপ্রেস ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ (ঝাঁসি) – কলকাতা এক্সপ্রেস – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১২৩২৭: হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস – ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৪০০৩ মালদা টাউন – নয়াদিল্লি এক্সপ্রেস – ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৪০০৪ নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস – ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৪৫২৩ বারাউনি-আম্বালা হরিহর এক্সপ্রেস – ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৪৫২৪ আম্বালা-বরাউনি হরিহর এক্সপ্রেস – ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৪৬১৮ অমৃতসর-পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেস – ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
আরও পড়ুনঃ অ্যাকাউন্টে টাকা না থাকলেও তুলতে পারবেন ১০,০০০! জানুন এই স্কিম সম্পর্কে
ট্রেন নম্বর ১৫৯০৩ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৫৯০৪: চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস – ১ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস – ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস – ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৫৬২১: কামাখ্যা-আনন্দ বিহার এক্সপ্রেস – ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৫৬২২: আনন্দ বিহার – কামাখ্যা এক্সপ্রেস – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১২৮৭৩: হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস – ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১২৮৭৪ আনন্দ বিহার – হাতিয়া এক্সপ্রেস – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৮১০৩ টাটা-অমৃতসর এক্সপ্রেস – ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৮১০৪ অমৃতসর-টাটা এক্সপ্রেস – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই (ঝাঁসি) – ১ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ১৪৬১৭: পূর্ণিয়া কোর্ট-অমৃতসর জনসেবা এক্সপ্রেস – ২ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ২২৮৫৭ সাঁতরাগাছি – আনন্দ বিহার এক্সপ্রেস –২ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল।
ট্রেন নম্বর ২২৮৫৮ আনন্দ বিহার – সাঁতরাগাছি এক্সপ্রেস ৩ মার্চ ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে।












