বিশ্বকাপ জিতেও শাস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার

Published:

Team India Player Punishment ICC takes big decision

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল ছোড়াই কাল হল! ক্ষমা চাওয়া সত্ত্বেও নিস্তার পেলেন না টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার (Team India Player Punishment)। জানা যাচ্ছে, ভারতের জয়ের ফাইনালে (2026 Men’s T20 World Cup) নিউজিল্যান্ড ব্যাটার ড্যারেল মিচেলকে বল ছুড়ে মারার অভিযোগে এবার বড়সড় শাস্তি পেতে চলেছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার অর্শদীপ সিং। বলাই বাহুল্য, রবিবার ম্যাচ চলাকালীন এমনকি ম্যাচের পরেও নিজের কর্মকাণ্ডের জন্য কিউই ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়েছিলেন ভারতের পাঞ্জাবি তারকা অর্শদীপ।

কী শাস্তি পাচ্ছেন ভারতীয় তারকা?

গত রবিবার ফাইনালের মঞ্চে, নিউজিল্যান্ড ব্যাটার মিচেলকে বল করছিলেন অর্শদীপ। এমন সময় একটি বল মিচেল ব্যাট দিয়ে ঠুকে দিলে মাটিতে ড্রপ খাওয়ার পর সেটি সরাসরি অর্শদীপের হাতে এসে ধরা দেয়। আর বল পাওয়া মাত্রই উইকেট লক্ষ্য করে সেটি ছুঁড়তে গিয়ে মিচেলের পায়ে মেরে দেন তিনি। আসলে, কিউই তারকা স্ট্যাম্প থেকে কিছুটা পা সরাতেই উইকেট ভাঙার লক্ষ্যেই বল ছুড়েছিলেন ভারতীয় তারকা। তবে সেই বলের গতিপথ বদলে গিয়ে লাগে মিচেলের প্যাডে। আর তারপরেই অর্শদীপের দিকে তেড়ে আসেন তিনি।

ফাইনালের দিনের এই ঘটনার পর নিউজিল্যান্ড ব্যাটসম্যানের কাছে গিয়ে বোলারের জন্য ক্ষমা চেয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন মাঠের মধ্যেই আচমকা সূর্যকে কিউই তারকার কাছে গিয়ে কিছু বলতে দেখা গিয়েছিল। তাতে পরবর্তীতে এক গাল হাসি নিয়ে সবটা মেনে নেন মিচেল। ওভার চলাকালীনই মিচেলের সাথে সবটা মিটিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারও। এমনকি ম্যাচের পরেও নিউজিল্যান্ড তারকার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসেন অর্শদীপ। কিন্তু তাতেও রেহাই পেলেন না তিনি।

জানা যাচ্ছে, নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে বল ছুঁড়ে মারার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে লেভেল ওয়ান পর্যায়ের শৃঙ্খলা ভঙ্গ করেছেন অর্শদীপ। তাই তাঁকে ম্যাচ ফির অন্তত 15 শতাংশ অর্থ জরিমানা করা হচ্ছে। এখানেই শেষ নয়, একজন ক্রিকেটার হিসেবে অগ্রহণযোগ্য আচরনের কারণে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হচ্ছে বলেও জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা।

অবশ্যই পড়ুন: ‘নাম বাদ গেলেই ব্যাঙ্কের টাকা ঢুকবে মোদী সরকারের ঝুলিতে!’ বিস্ফোরক অভিষেক

ICC বলছে, ক্রিকেটের নিয়ম অনুযায়ী ধারা 2.9 মেনে আন্তর্জাতিক ম্যাচে কোনও প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপদজনক আচরণ কিংবা বল ছুঁড়ে মারার ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। সে কারণেই ভারতীয় ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। তবে গত এক বছরে এটাই অর্শদীপের প্রথম অপরাধ। অনেকেই বলছেন, সে কারণেই অল্পতে রক্ষা পেলেন তিনি।

google button