বিশ্বকাপ জিতেই ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক পান্ডিয়া

Published:

Hardik Pandya set a huge record after winning the T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ কাঁধে তুলেছে ভারত (India)। টিম ইন্ডিয়ার সাফল্যে অবদান রয়েছে জাতীয় দলের প্রত্যেকেরই। সে অধিনায়ক সূর্যকুমার যাদব হোক কিংবা সঞ্জু স্যামসন। ভারতীয় স্কোয়াডের 15 জন সদস্যই টিম ইন্ডিয়ার এই সাফল্যের দাবিদার। তবে এই তালিকায় একেবারে প্রথম দিকে যাঁর নাম আসে তিনি হলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এদিন ব্যাট হাতে 18 রানের বেশি করতে না পারলেও দুর্ধর্ষ ফিল্ডিং করার পাশাপাশি বল হাতে একটি উইকেট তুলেছিলেন তিনি। আর তারপরেই ভারত বিশ্বকাপ জেতা মাত্রই এক বিশেষ কীর্তি করে মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক।

ধোনির রেকর্ডে ভাগ বসালেন হার্দিক পান্ডিয়া

গত রবিবার রাতে, কিউই বাহিনীকে পরাস্ত করে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা মাত্রই টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নবম বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, 2024 ও 2026 পরপর দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হার্দিক পান্ডিয়া। এছাড়াও দুবার এশিয়া কাপ ও মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে মোট চারবার টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়াও গুজরাত টাইটান্স দলে একবার শিরোপা জিতে ছিলেন হার্দিক। সব মিলিয়ে মোট 9 বার টি-টোয়েন্টি শিরোপা জিতে নিয়েছেন ভারতের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর সেই সূত্রেই তিনি ভাগ বসিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে।

বলাই বাহুল্য, মাহিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এশিয়া কাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে মোট 9 বার শিরোপা জিতেছিলেন। তবে ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি ফাইনাল জয়ী ক্রিকেটার কিন্তু রোহিত শর্মা। হ্যাঁ, 20 ওভারের ক্রিকেটে মোট 11 বার টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন বিরাট কোহলি সতীর্থ। তবে যদি বর্তমান অধিনায়ক সূর্যকুমারের প্রসঙ্গে আসা যায় সেক্ষেত্রে আজ পর্যন্ত মোট 8 বার টি-টোয়েন্টি শিরোপা জিতেছেন তিনি।

অবশ্যই পড়ুন: চালাতেন স্কুল বাস, সেই ব্যক্তির জোরেই দুবার বিশ্বকাপ জিতল ভারত

উল্লেখ্য, এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই শোনা যাচ্ছিল হয়তো এবার 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন হার্দিক পান্ডিয়া। যদিও পরবর্তীতে ফাইনালের রাতে হার্দিক একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই কোথাও যাচ্ছেন না তিনি। ভারতীয় দলের হয়ে এবং IPL মিলিয়ে দশটি ট্রফি জিততে হবে তাঁকে। ভারতীয় তারকা বলেছিলেন, ক্রিকেটের সবেমাত্র অর্ধেক রাস্তা পাড়ি দিয়েছেন তিনি। এখনও ক্রিকেটকে অনেকটা দেওয়া বাকি তাঁর।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button