IPL 2026-র চ্যাম্পিয়ন হবে কে? কোন চার দল উঠবে প্লে অফে? জানিয়ে দিলেন তিনি

Published:

IPL 2026 Prediction regarding champion team and Play offs team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর কদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026 Prediction)। গতকাল অর্থাৎ সোমবার রাজস্থানের কাছে একেবারে গো হারা হেরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্স। সেই ম্যাচের আগেই বড় ভবিষ্যদ্বাণী করে বসলেন পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার শশাঙ্ক সিং। সম্প্রতি তিনি একেবারে খোলাখুলি জানিয়েছেন এবারের IPL এর প্লে অফে উঠতে চলেছে 4টি দল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেই তালিকায় নাম নেই শাহরুখ খানের KKR এর।

কোন চারটি দল এবছর প্লে অফে উঠবে?

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা জয় দিয়ে করেছে বিরাট কোহলির দল RCB। এরপর কলকাতার বিরুদ্ধে জয় তুলেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইও। গতকাল জিতেছে রাজস্থান। যদিও প্রত্যেকটি দল এ বছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই ঝাঁপিয়েছে। তবে পাঞ্জাবের তারকা ক্রিকেটার শশাঙ্ক মনে করছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে পৌঁছতে পারবে বড় চারটি দল।

পাঞ্জাব তারকা সম্প্রতি জানিয়েছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ নিশ্চিত করবে পাঞ্জাব। প্রথম দল হিসেবে এই ঘটনা ঘটাবে তাঁর দল। এরপরই তালিকায় নাম আসছে RCB র। ভারতীয় ক্রিকেটার মনে করছেন এবারেও প্লে অফে জায়গা করবে বেঙ্গালুরু। এছাড়াও তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। তবে চতুর্থ দল হিসেবে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে যেকোনও একটি দল প্লে অফে উঠবে বলেই মনে করছেন শশাঙ্ক।

অবশ্যই পড়ুন: IPL নিয়ে বাংলাদেশকে বড় ঝটকা দিল ভারতীয় সংস্থা!

চ্যাম্পিয়ন হবে কে?

এদিন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন কোন দল প্লে অফে নিজেদের জায়গা পাকা করবে তা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার এও জানিয়েছেন এ বছর যেইই সেমিফাইনালে জায়গা করে নিক না কেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংসই। একেবারে আত্মবিশ্বাসের সাথে নিজের দলকে নিয়ে এমন কথাই জানিয়েছেন তিনি।

google button