বাদ তারকা অলরাউন্ডার! ফিরছেন ভয়ঙ্কর প্লেয়ার, দ্বিতীয় ম্যাচে কেমন হবে KKR-র একাদশ?

Published:

KKR Possible Playing XI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা পরাজয় দিয়ে করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR Possible Playing XI)। তাই জয়ে ফিরতে মরিয়া তিনবারের চ্যাম্পিয়নরা। আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজয় এড়াতে মাঠে নামবে অজিঙ্কা রাহানে বাহিনী। এই আসরে জিততেই হবে কলকাতাকে। মূলত সেই লক্ষ্যকে সামনে রেখেই পুরোপুরি তৈরি নাইট বাহিনী। তবে প্রশ্ন, বৃহস্পতিবারের ম্যাচে জয় তুলতে কোন একাদশে ভরসা রাখবে কলকাতা?

SRH কে হারাতে এই একাদশ নিয়ে নামতে পারে KKR!

মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, ব্যাটিং অর্ডার নিয়ে বিশেষ চিন্তিত নয় কলকাতা। মূলত সে কারণেই SRH দলের বিরুদ্ধে KKR এর হয়ে ওপেনিং করবেন এই দুজনেই। এছাড়াও তিন নম্বর পজিশনে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে না নামিয়ে নামানো হতে পারে অঙ্গকৃষ রঘুবংশীকে। সেক্ষেত্রে চার নম্বরে নামতে পারেন অস্ট্রেলিয়ান স্টার।

SRH যেহেতু শক্তিশালী দল ফলে প্রতিপক্ষের বোলারদের একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না কলকাতার কোচ অভিষেক নায়ার। সে কারণেই পুরোপুরি গত ম্যাচের কম্বিনেশন ভাঙতে চাইছেন না তিনি। সূত্রের খবর, মুম্বই ম্যাচের মতোই আগামীকালও 5 নম্বরে ব্যাট করতে আসতে পারেন রিঙ্কু সিং। তবে 6 নম্বর পজিশনে রমণদীপের জায়গায় খেলতে পারেন রাচিন রবীন্দ্র এবং 7 নম্বরে অনুকূল রায়কে নামানো হতে পারে।

বোলিং বিভাগের কথা বলতে গেলে গত ম্যাচে কলকাতার বোলাররা চরম ব্যর্থতা দেখেছিল। আসলে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে পর পর তিনজন গুরুত্বপূর্ণ বোলারকে হারিয়েছে KKR। প্রথমে মুস্তাফিজুর রহমানকে বিদায় দিলেও তাঁর বদলি খুঁজে নিয়েছে কলকাতা। এছাড়াও হর্ষিত রানা এবং আকাশদীপ চোটের কারণে বাইরে। ফলে বৈভব আরোরাদের উপর ভরসা করতে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। মনে করা হচ্ছে, গত ম্যাচের বোলিং বিভাগে বদল আনবে না কলকাতা। সেক্ষেত্রে MI এর বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন তাঁদেরই দলে রাখা হতে পারে।

অবশ্যই পড়ুন: KKR-র ভঙ্গুর বোলিং বিভাগকে দাঁড় করাতে কবে আসবেন ১৮ কোটির পেসার? বড় খবর

SRH এর বিরুদ্ধে KKR র সম্ভাব্য একাদশ

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রাচিন রবীন্দ্র, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও ব্লেসিং মুজারাবানি।

google button