IPL-র ইতিহাসে প্রথম, বিশেষ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে বাবা ও ছেলে!

Published:

IPL Son Vs Father Battle

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বহু ইতিহাসের সাক্ষী (IPL Son Vs Father Battle)। তবে এবারের IPL এ এমন কিছু ঘটতে চলেছে যা আগে দেখেনি ভারতীয় টি-টোয়েন্টি লিগ। আগামী 4 মে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। আর এই ম্যাচেই মুখোমুখি হবে বাবা এবং ছেলের দল। সেই বাবা ছেলে আর কেউ নয় বরং ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর এবং তাঁর সুপুত্র অর্জুন তেন্ডুলকর। তাহলে কি এবার ব্যাট হাতে মাঠে নামবেন সচিন?

IPL এ প্রথমবার মুখোমুখি হতে চলেছে বাবা এবং ছেলে!

কমবেশি প্রত্যেকেই জানেন, 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই দলের অংশ ছিলেন সচিন পুত্র। যদিও নতুন সিজন অর্থাৎ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে তাঁকে মুম্বাই থেকে ট্রেড করে নেয় LSG। এবছর সেই দলের হয়ে খেলবেন তিনি। অন্যদিকে সচিন আবার মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। আগামী 4 তারিখ দল MI কে জেতাতে ছেলের দলের বিরুদ্ধে কাজ করবেন তিনি।

একইভাবে, অর্জুন চাইবেন বাবা সচিনের দল মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে। কাজেই ব্যাট হাতে নতুন করে আবার মাঠে না নামলেও হিসেবে ছেলের বিরুদ্ধেই মুম্বই ইন্ডিয়ান্সকে পরামর্শ দেবেন সচিন। সেই সূত্র ধরেই IPL এর 22 গজে প্রথমবারের মতো মুখোমুখি হবে বাবা এবং ছেলে। তাও আবার একে অপরের বিরুদ্ধে!

অবশ্যই পড়ুন: বাজেটে ঘোষণা হলেও ৪% DA নিয়ে মুখে কুলুপ রাজ্য সরকারের, ক্ষোভে ফুঁসছে কর্মীরা

উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে গুঁড়িয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। 5 বারের চ্যাম্পিয়নরা এ বছর একেবারে অন্য মেজাজে।অনেকেই মনে করছেন, গত বছর শুরুর দিকে ব্যর্থ হলেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটানা ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেবে হার্দিক পান্ডিয়ার দল।

google button