নিলামে কেনেনি কেউ, সেই প্লেয়ারই এখন পার্পল ক্যাপের দাবিদার, কাজে লাগল KKR-র চাল

Published:

KKR Bowler Is in great form IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR Bowler)। প্রথম ম্যাচ 220 রান করেও হারতে হয়েছিল শাহরুখের দলকে। সেই পরাজয়ের যন্ত্রণা বুকে নিয়েই গতকাল হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল KKR। সেই ম্যাচেও লজ্জা ঢাকতে পারল না নাইট রাইডার্স। নিজেদের বোলিং বিভাগ নিয়ে একেবারে ডুবলো KKR। যদিও সেই পাঁকে পদ্ম হয়ে ফুটেছিলেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। একাই তুলেছিলেন সবচেয়ে বেশি উইকেট। সে কারণেই এবার পার্পল ক্যাপের দাবিদার হয়ে উঠলেন এই প্লেয়ার।

IPL নিলামে তাঁকে কেনেনি কোনও ফ্রাঞ্চাইজি

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে জিম্বাবুয়ের পেসার মুজারাবানির দিকে ফিরেও তাকায়নি কোনও দল। মুস্তাফিজুর রহমান KKR থেকে বাদ না পড়লে হয়তো IPL 2026 এ খেলাই হতো না এই প্লেয়ারের। তবে কথায় আছে, ভাগ্যই শেষ কথা বলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের বোলারকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। আর তার পর পরই বিকল্প হিসেবে জিম্বাবুয়ের এই খেলোয়াড়কে কিনে নেয় কলকাতা।

বলাই বাহুল্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন ব্লেসিং। অস্ট্রেলিয়া এমনকি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জিম্বাবুয়েকে জেতাতে বড় অবদান রেখেছিলেন তিনি। সেসব দেখেই পরবর্তীতে তাঁকে কিনে নেয় শাহরুখ খানের দল। আর সেই বাজিতেই কাজ হয়েছে। গতকাল দলের কঠিন সময়ে একাই 4 উইকেট নেন ব্লেসিং। আর সেই সূত্র ধরেই এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পার্পল ক্যাপের দাবিদার হয়ে উঠলেন তিনি।

অবশ্যই পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি, ১৪ বছর পর কালো দিন ফিরল KKR-এ

উল্লেখ্য, এবারের পাকিস্তান সুপার লিগের গোটা সিজন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল জিম্বাবুয়ের বোলার ব্লেসিংয়ের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স তাঁর সাথে যোগাযোগ করলে PSL এর দলের সাথে একপ্রকার চুক্তি শেষ করে IPL খেলতে আসেন তিনি। যদিও এ কারণে অবশ্য এই প্লেয়ারকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ।

google button