বিক্রম ব্যানার্জী, কলকাতা: সবচেয়ে বেশি পার্স মানি হাতে রেখে ইচ্ছেমতো দল গুছিয়েও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতা দেখতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারতে হলো শাহরুখ খানের দলকে। আর এই লজ্জার পরাজয়ের পরই নতুন রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর একটানা দুই ম্যাচে হেরে একেবারে নাক কাটিয়েছে কলকাতা। আর সেই সূত্রে 14 বছর পর নতুন লজ্জার কীর্তি করেছে এই দল। ফিরেছে কালো দিন।
14 বছর পর কালো দিন ফিরল KKR র
এর আগে শেষবারের মতো 2012 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচের দুটিতেই হেরেছিল KKR। সে বছর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে 8 উইকেটে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। এরপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতেই 22 রানে পরাস্ত হয় কলকাতা। 2012 সালের পর 14 বছরে এই প্রথমবারের মতো ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর পর পর দুই ম্যাচে হেরে গেল শাহরুখ খানের দল।
বলাই বাহুল্য, 2012 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে হেরে গেলেও সে বছর কামব্যাক করেছিল কলকাতা। মাঝপথে দুর্ধর্ষ ক্রিকেট দেখিয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছিল শহরের এই দলটি। আর সেই সূত্র ধরেই 2012 র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নও হয়েছিল আন্দ্রে রাসেলদের দল। তবে এবছর কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? নাকি প্লে অফের আগেই বিদায় নিতে হবে কলকাতাকে? উত্তর মিলবে সময় হলেই।
অবশ্যই পড়ুন: কামব্যাক করবে KKR, বদলে যাবে দল! বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাহানে
প্রসঙ্গত, পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে হারার পর আগামী সোমবার অর্থাৎ 6 এপ্রিল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেই এই ম্যাচ জেতার সুযোগ রয়েছে কলকাতার। তবে শেষ পর্যন্ত যদি ভাগ্য না ফেরে এবং এই ম্যাচেও হেরে যেতে হয় সেক্ষেত্রে নতুন করে লজ্জার রেকর্ড গড়বে KKR।
ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, কলকাতাকে ছন্দে ফিরতে হলে নিজেদের বোলিং বিভাগে বিশেষ নজর দিতে হবে। যেসব বোলাররা প্রচুর রান দিচ্ছেন তাঁদের অতিরিক্ত সময় ধরে অনুশীলন করানোর পাশাপাশি বিকল্প চিন্তা করতে হবে কলকাতাকে। একই সাথে অধিনায়ক অজিঙ্কা রাহানেকেও দল পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।












