রণবীর সিংয়ের নায়িকার সাথে প্রেম করছেন ভারতীয় তারকা অর্শদীপ? কে এই সামরিন কৌর?

Published:

Samreen Kaur

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন করে ভারতীয় দলের সদস্যের প্রেম কাহিনী এখন নেট দুনিয়ার হট টপিক। আসলে ক্রিকেট এবং বলিউডের সম্পর্ক এখন আর অবাক করে না ভক্তদের। অতীতে ক্রিকেটারের সাথে বলিউড অভিনেত্রীদের সম্পর্ক এবং সেখান থেকে বিবাহ এসবই দেখে নিয়েছেন নেট নাগরিকরা। এবার সেই তালিকায় কি জুড়তে চলেছে অর্শদীপ সিংয়ের নাম? পাঞ্জাবি ক্রিকেটারের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই বেড়েছে জল্পনা। নেট নাগরিকরা মনে করছেন, অভিনেত্রী, মডেল সামরিন কৌরের (Samreen Kaur) সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি!

সত্যিই কি সামরিনের সাথে প্রেম করছেন অর্শদীপ?

সম্প্রতি স্ন্যাপচ্যাটে একটি স্টোরি দিয়েছিলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার অর্শদীপ সিং। সেখানেই একজনের হাতে হাত রাখতে দেখা গিয়েছিল ভারতীয় তারকাকে। ছবির বাঁদিকে তুলনামূলক উজ্জ্বল হাতটি দেখে নেট নাগরিকরা ধরে নিয়েছেন সেটি একজন মহিলার হাত। বিশেষ করে ওই হাতের নখে নজর পড়েছে নেটিজেনদের। শুধু তাই নয় হাতে রয়েছে একটি ছোট্ট ট্যাটুও। যা দেখে অভিনেত্রী মডেল সামরিনের সাথে মিল খুঁজে পাচ্ছেন নেট নাগরিকরা।

ভারতীয় পেসারের আপলোড করা ছবিতে বাঁদিকের হাতটি দেখার পর অভিনেত্রী সামরিনের হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছেন নেট নাগরিকরা। দাবি করা হচ্ছে, ভারতীয় ক্রিকেটারের স্টোরিতে যে হাত দেখা গিয়েছে সেটি তাঁরই হাত। তাছাড়াও সম্প্রতি পাঞ্জাবের ম্যাচে দর্শক আসনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর তারপরেই দূরে দুয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই প্রেমে পড়েছেন অর্শদীপ?

Samreen Kaur

কে এই সামরিন?

বছর 25 এর সামরিন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। গত দিন গুলিতে তাঁকে ইউটিউবের একাধিক জনপ্রিয় গানের ভিডিওতে দেখা গিয়েছে। বিশেষ করে গুরু রানধওয়া, বাদশাহ এমনকি মন্দিরর ভুট্টোর মিউজিক সং এ দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, রণবীর সিং অভিনীত 83 সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। 1983 র বিশ্বকাপ জয় ও কপিল দেবের জীবনী নিয়ে তৈরি সিনেমাটিতে অভিনেত্রীর চরিত্রের নাম ছিল সিমরান সিং।

Samreen Kaur

অবশ্যই পড়ুন: পাঞ্জাব ম্যাচে নারিন, বরুণের মতো প্লেয়ারকে কেন বাদ দিল KKR?

কমবেশি অনেকেই জানেন, সামরিন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। এখানেই জন্ম এই অভিনেত্রীর। 2018 সাল নাগাদ মডেলিং জগতে পা রাখেন তিনি। এরপর ফেমিনা মিস ইন্ডিয়ার হাত ধরে নিজের রূপের ছটা ছড়িয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর 2021 সালে রূপলি পর্যায় অভিষেক হয় তাঁর। এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। তবে এই অভিনেত্রীর সাথে ভারতীয় তারকার আদৌ সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে কিছুই জানা যায়নি। এ প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই।

google button