বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ KKR। পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতেই বাগাড়া দেয় বৃষ্টি। যার কারণে একপ্রকার না খেলেই 1 পয়েন্ট পেয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR Vs LSG)। তবে আগামীকাল তাদের নামতে হবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই আসরে জিততে না পারলে লজ্জায় নাক কাটা যাবে শাহরুখ খানের দলের। তাই যে করেই হোক LSG কে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে চাইবে কলকাতা। তবে প্রশ্ন থাকে, আগামীকাল কোন একাদশ নিয়ে যুদ্ধ জয় করতে নামবেন অজিঙ্কা রাহানে?
বাদ পড়তে পারেন মূল্যবান প্লেয়ার
গত মিনি নিলাম থেকে 25 কোটি 20 লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আশা ছিল এই প্লেয়ারই হয়তো দলকে এগিয়ে নিয়ে যাবেন। তবে যেমনটা ভাবা হয়েছে হচ্ছে ঠিক তার উল্টো। বাকি দু একজন রান পেলেও বিগত ম্যাচগুলিতে ক্রমাগত ব্যর্থ এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। বেশ কয়েকটি সূত্র বলছে, আগামীকাল এই প্লেয়ারকে বসিয়ে তাঁর জায়গায় নামানো হতে পারে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে।
ফিরতে পারেন সুনীল নারিন ও মুজারাবানি
গত ম্যাচে ছন্দে ফিরতে পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স যে একাদশ নামিয়ে ছিল তাতে ছিলেন না ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, আগামীকালের ম্যাচে ঘরের মাঠে LSG কে শিক্ষা দিতে দলে ফিরিয়ে নিয়ে আসা হতে পারে ওয়েস্ট ইন্ডিজ তারকাকে। এছাড়াও ফেরানো হতে পারে জিম্বাবুয়ের পেসার মুজারাবানিকে। এই তিন বদল ছাড়া নাইটদের একাদশে খুব একটা পরিবর্তনের আশা নেই বলেই মনে করছেন অনেকে।
অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার শাস্তি পাচ্ছে KKR?
LSG-র বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বৈভব আরোরা এবং ব্লেসিং মুজারাবানি।












