সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ মানেই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। মধ্যবিত্তের অন্যতম প্রধান ভরসা এটাই। শেয়ারবাজারে ওঠানামা থেকে দূরে থেকে যারা নির্দিষ্ট সময়ে নিশ্চিত মুনাফা চান, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প। কিন্তু ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের প্রধান ব্যাঙ্কগুলি সুদের হারে বেশ কিছু রদবদল ঘটিয়েছে। আর আপনি যদি এই মাসে এফডি করার কথা ভেবে থাকেন, তাহলে টাকা জমা রাখার আগে অবশ্যই দেখে নিতে হবে কোন ব্যাঙ্ক কত হারে সুদ দিচ্ছে।
আসলে বিশেষজ্ঞদের মতে, সুদের হারের সামান্য পার্থক্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে রিটার্নে বিরাট প্রভাব ফেলতে পারে। আর ৭ দিন থেকে শুরু করে ১০ বছর বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট হয় এবং প্রত্যেকটি মেয়াদে ভিন্ন ভিন্ন সুদের হার আছে। এই প্রতিবেদনে আমরা প্রতিটি ব্যাঙ্ক হিসেবে সুদের হার আলোচনা করব।
কোন ব্যাঙ্ক কত হারে সুদ দিচ্ছে?
১) ভারতীয় স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে বছরে সাধারণ নাগরিকদের ৩.০৫% থেকে ৬.৪০% সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। আর প্রবীণ নাগরিকরা এখানে ৩.৫৫% থেকে ৭.০৫% সুদ পায়।
২) এইচডিএফসি ব্যাঙ্কে সাধারণ নাগরিকরা বছরে ২.৭৫% থেকে ৬.৫০% সুদ পায় এবং প্রবীণ নাগরিকরা ৩.২৫% থেকে ৭.০০% সুদ পায়।
৩) অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা বছরে ৩.০০% থেকে ৬.৪৫% সুদ পেয়ে থাকে, আর প্রবীণ নাগরিকরা ৩.৫০% থেকে ৭.২০% পর্যন্ত সুদ পায়।
৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাধারণ গ্রাহকরা ৩.০০% থেকে ৬.৬০% সুদ পায়, আর প্রবীণ নাগরিকরা ৩.৫০% থেকে ৭.১০% সুদ পায় বার্ষিক হিসাবে।
৫) আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে প্রবীণ সাধারণ নাগরিকরা বছরে ২.৭৫% থেকে ৬.৫০% সুদ পায় এবং প্রবীণ নাগরিকরা ৩.২৫% থেকে ৭.১০% সুদ পায়।
আরও পড়ুন: সস্তায় ঘুরুন সিকিম! বাসে করে মাত্র ২৪০ টাকায় গ্যাংটক, জানুন ভাড়া ও সময়সূচি
এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ভারতীয় স্টেট ব্যাঙ্ক এক বছরের মেয়াদী ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের ৬.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫% সুদ দিচ্ছে, যা সর্বোচ্চ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ট্যাক্স সেভিং এফডিতে সাধারণ নাগরিকরা ৫.৮৫% থেকে ৬.২৫% পর্যন্ত শুধু পায়। এমনকি ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রে বর্তমানে বেশি সুদ পাওয়া যায়, যা প্রবীণ নাগরিকদের জন্য সেরা বিকল্প। এরা ৭.৭৫% পর্যন্ত সুদ দিয়ে থাকে।












