বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম মানববাহীন মহাকাশ অভিযানে বড় সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO র (ISRO Gaganyaan Mission)। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের ক্রমাগত ব্যর্থতার পর এবার সফলভাবে দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট সম্পন্ন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সে কথা নিজে মুখে জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ISRO র তরফেও এই সফল পরীক্ষা নিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ পরীক্ষায় সফল ISRO
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে এয়ার ড্রপের পরীক্ষা করেছিল। সেই পরীক্ষাতেই সফল হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এদিন আগামী বছরের নির্ধারিত সময়ে ভারতের প্রথম মানববিহীন মহাকাশযাত্রা গগনযানের জন্য ISRO যে ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ পরীক্ষা করেছে এবং তাতে সফল হওয়ায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন জিতেন্দ্র সিং।
Congratulations #ISRO for the successful accomplishment of Second Integrated Air Drop Test (IADT-02) for #Gaganyaan, India’s first Human Space flight scheduled next year.
The second Integrated Air Drop Test (IADT-02) was successfully conducted at Satish Dhawan Space Station…
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) April 10, 2026
2027 গগণযান মিশন
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, 2027 সাল অর্থাৎ আগামী বছর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ভারতীয় গগণযান। আসলে কারিগরি জটিলতার কারণে বেশ কয়েকবার এই মিশন বিলম্বিত হয়েছে। তবে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারত এই মিশনে সফল হতে বদ্ধপরিকর।
অবশ্যই পড়ুন: উইকেটকিপার, ফাস্ট বোলার, ব্যাটার! চিনে নিন KKR-কে পিটিয়ে ছাতু করা মুকুল চৌধুরীকে
প্রসঙ্গত, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগণযান কর্মসূচির জন্য কম করে 10 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আপাতত যা খবর, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই প্রথম মানববিহীন ফ্লাইট বা গগণযান উৎক্ষেপণের কথা রয়েছে। সম্প্রতি ISRO র চেয়ারম্যান ভি নারায়ণন খোলাখুলি জানিয়েছিলেন, মানববিহীন গগণযান মিশনের সমস্ত প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে।












