বিরাট কোহলিদের গুঁড়িয়ে দিয়েও সন্তুষ্ট নন বৈভব! ম্যাচ শেষে বললেন বড় কথা

Published:

Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার বেঙ্গালুরুকে একার হাতে নাচিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)! গতকাল যেন এই তরুণ ব্যাটসম্যানকে থামানোই যাচ্ছিল না। RCB র নামজাদা বোলারদের পিটিয়ে একপ্রকার ছাতু করেছিলেন তিনি। এদিন একার হাতে 26 বলে 8টি চার ও 7টি ছয় সহযোগে 78 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাতেই জিতে যায় রাজস্থান। তবে দলের জয় সত্ত্বেও সন্তুষ্ট নন বৈভব সূর্যবংশী। ম্যাচ শেষের পর এক সাক্ষাৎকারে বিহারের এই কিশোর যা জানালেন, জানলে অবাক হয়ে যাবেন!

জিতেও সন্তুষ্ট নন বৈভব?

গতকাল বেঙ্গালুরুর বিরুদ্ধে 15 বছরের বৈভব সূর্যবংশী অর্ধশতরান করেছিলেন মাত্র 15 বলে। ভারতীয় ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিং দেখে কার্যত ভয় পেয়ে গিয়েছিল RCB র বোলাররা। সেখান থেকে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে 78 রানে পৌঁছে আউট হয়ে যেতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে দল। তারপর পরই মুরলি কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে বড় কথা বলে দিলেন বৈভব।

ওই সাক্ষাৎকারে বৈভব জানিয়েছেন, “আমার মন খানিকটা খারাপ হয়ে যায়। কারণ আমি মনে করি আমি যদি আর কিছুক্ষণ টিকে থাকতাম তাহলে হয়তো দলকে 15 থেকে 20 রান বেশি দিতে পারতাম।” ভারতের খুদে ক্রিকেটারের এমন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দলের প্রতি কতটা দায়িত্ববান এবং যত্নশীল তিনি। যে কথা না বললেই নয়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের ব্যাটিং অর্ডারকে শক্তি দিয়েছেন বৈভব। অনেকেই মনে করছেন, এই ভারতীয় ক্রিকেটার ব্যাট হাতে শুরুটা ভাল করছেন বলেই দলের বাকিরাও আত্মবিশ্বাস পাচ্ছে।

 

অবশ্যই পড়ুন: দেওয়ালে দলীয় প্রার্থীর নাম মুছে তৃণমূলকে সমর্থন বিজেপি নেতার! শোরগোল খানাকুলে

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। IPL থেকে সোজা অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নিজের ছাপ রেখেছিলেন বৈভব। ভারতকে চ্যাম্পিয়ন করতে গোটা টুর্নামেন্ট তো বটেই সেই সাথে ফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে রণমূর্তি ধরেছিলেন তিনি।