বছরে মিলবে ৬০০০ টাকা, বাংলায় চালু হচ্ছে আরও এক প্রকল্প

Published:

Pradhan Mantri Kisan Samman Nidhi

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ১৫ বছরের তৃণমূলের অপশাসনের অবসান ঘটিয়ে এবার ক্ষমতায় ফিরেছে বিজেপি (Bharatiya Janata Party)। তবে তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল একাধিক। এবার সরকার গঠনের উপর সেই সব প্রতিশ্রুতি পালন করছে। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে শুরু করে বিএসএফ-দের জমি দেওয়া বা অন্নপূর্ণা ভাণ্ডারে মতো প্রকল্প, একাধিক ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। তবে এবার আরও একটি প্রকল্প রাজ্যজুড়ে চালু হচ্ছে, যেখানে বছরে মিলবে ৬০০০ টাকা। কোন প্রকল্প?

বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা

আসলে এবার পশ্চিমবঙ্গ জুড়ে চালু করা হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi)। এটি ২০১৮ সালের ১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল, যেখানে নরেন্দ্র মোদীর সরকার বছরে কৃষকদের ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়। তবে এই টাকা তিনটি কিস্তিতে অ্যাকাউন্টে ঢোকে। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। সাধারণভাবে এপ্রিল থেকে জুলাই মাসে প্রথম কিস্তি, আগস্ট থেকে নভেম্বর মাসে দ্বিতীয় কিস্তি এবং ডিসেম্বর থেকে মার্চ মাসে তৃতীয় কিস্তির টাকা কৃষকরা পায়। এবার এই প্রকল্পই চালু হচ্ছে বাংলায়।

কী কী যোগ্যতা দরকার এই প্রকল্পে আবেদন করতে?

আসলে পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে কৃষকদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—

  • কৃষককে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • সরকারের ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী আবেদনকারীর নিজের চাষযোগ্য জমি থাকতে হবে।
  • কোনও প্রাতিষ্ঠানিক ভাগ-চাষী এই প্রকল্পের সুবিধা পাবে না।
  • আর্থিক অবস্থা নিম্নবিত্তের মধ্যে থাকতে হবে।
  • তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও বেতন বা পেনশনের অংক ১০ হাজার টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
  • এছাড়া কৃষকের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে, এবং আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

কীভাবে আবেদন করা যায় এই প্রকল্পে?

পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট (https://pmkisan.gov.in/) ভিজিট করতে হয়। তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর আবেদনপত্র নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হয়।

আরও পড়ুন: হরমুজ পেরিয়েছিল আগেই, ২০ হাজার টন LPG নিয়ে এল ভারতীয় জাহাজ ‘সিমি’

তবে উল্লেখ করার বিষয়, এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকের নিজের জমির দলিল, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, বার্ষিক আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, নিজের পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি ডকুমেন্ট দরকার পড়ে।