প্ল্যাটফর্মে গাড়ি চালিয়ে হয়েছিলেন গ্রেপ্তার, সেই প্লেয়ারই এবারের T20 বিশ্বকাপে

Published:

Harmeet Singh was arrested by Rail Police
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই মাঠে নিজেদের প্রতিভা দেখিয়ে শিরোনামে উঠে আসেন একেক জন প্লেয়ার। এবারের বিশ্বকাপেও সেই নিয়মের অন্যথা হয়নি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ভারতের মুখোমুখি হয়েছিল আমেরিকা। সেই ম্যাচেই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে বিপর্যয় ডেকে এনেছিলেন এক ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার। হ্যাঁ, এদিন আমেরিকার জাতীয় দলের প্লেয়ার হারমিত সিং (Harmeet Singh) একার হাতেই টিম ইন্ডিয়ার দুটি গুরুত্বপূর্ণ উইকেট ভেঙেছিলেন। আর তারপর থেকে শিরোনামেই রয়েছেন তিনি। জানলে অবাক হবেন, ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলা এই প্লেয়ারই একসময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

ভারতের বিপক্ষে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন হারমিত

গত শনিবার, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনই ভারতীয় দলের ব্যাটিং অর্ডার এক প্রকার ধসিয়ে দিয়েছিলেন আমেরিকার জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত খেলোয়াড় শ্যাডলি ভ্যান শালকউইক। এদিন একার হাতেই টিম ইন্ডিয়ার চারটি উইকেট তুলেছিলেন তিনি। তবে ভারতের উইকেট ভেঙে শিরোনামে আসার কাজটা করেছিলেন এক সময় ভারতে ঘরোয়া ক্রিকেট খেলা প্লেয়ার হারমিতও।

7 ফেব্রুয়ারি, টিম ইন্ডিয়ার দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের উইকেট ভেঙে সূর্যকুমারদের পুরোপুরি চাপে ফেলে দিয়েছিলেন তিনি। হারমিতদের জোরালো বোলিং আক্রমণের সামনে কার্যত শেষের দিকে থমকে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাতে 20 ওভারে 161 রান করার পাশাপাশি 9 উইকেট হারায় অভিষেক শর্মাদের দল। আর এই ম্যাচের পর থেকেই আলোচনার মধ্যমণি হয়ে রয়েছেন হারমিত।

অবশ্যই পড়ুন: দোল উৎসবের জন্য এখনই পাঁচ জোড়া হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল, কোন কোন রুটে?

গ্রেপ্তার করা হয়েছিল হারমিতকে

আমেরিকার জাতীয় দলে খেলা হারমিত একটা সময় ত্রিপুরা এবং মুম্বইয়ের হয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সেই হারমিতই 2017 সালের ফেব্রুয়ারি মাসে একবার গাড়ি নিয়ে আন্দহেরি রেল স্টেশনের একটি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিলেন। যে ঘটনায় পরবর্তীতে হারমিত সিংকে গ্রেপ্তার করে রেল পুলিশ। বলাই বাহুল্য, এদিন সকালে অফিস টাইমে স্টেশনে গিজগিজ করছিল ভিড়। ঠিক সেই সময় একেবারে গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়েন খেলোয়াড়। তাতে একেবারে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা। যদিও অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now