প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় SIR নিয়ে একের পর এক বিতর্ক হয়েই চলেছে। এই অবস্থায় গতকাল অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে বেনজির এক ঘটনা দেখেছে গোটা দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোনও মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানি ছিল। আর তাতেই কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)।
SIR-মামলা নিয়ে ঘটনা ব্যাখ্যা আইনজীবীর
SIR মামলায় শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী শ্যাম দিওয়ান গত এক সপ্তাহের ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করছিলেন। তাঁর আরও বক্তব্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। হাতে একদম সময় নেই। এদিকে ৩২ লক্ষ মানুষ এখনও আনম্যাপড। লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে ১ কোটি ৩৬ লক্ষের। সামান্য কারণে তাঁদের নাম কাটান যেতে পারে। তাই উপযুক্ত নির্দেশাবলী পাওয়া প্রয়োজন। রাজ্যের তরফে নির্বাচন কমিশনের কাছে এই নোটিসও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কী জবাব নির্বাচন কমিশনের
SIR মামলার শুনানিতে গ্রুপ B অফিসারের প্রসঙ্গ উঠে আসে। সেখানে রাজ্যের আইনজীবী জানান, নির্বাচন কমিশনের কাছে ৮ হাজার ৫০৫ জন অফিসারের নাম পাঠানো হয়েছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায়, কোনও অফিসারদের নামের তালিকা তারা পায়নি। কেবলমাত্র জেলাভিত্তি অফিসারদের সংখ্যা জানানো হয়েছে তাদের। এরপরই প্রধান বিচারপতির প্রশ্ন, আপনারা নামের বিস্তারিত তালিকা কেন পাঠাননি? উত্তরে রাজ্য জানায়, “আমরা কমিশনের উত্তরের অপেক্ষা করছিলাম।” এর পর প্রধান বিচারপতি বলেন, “আমরা তথ্য নিয়ে কোনও বিতর্ক চাইনা, তাহলে আমাদের মুখ্যসচিবকে হলফনামা দিতে বলতে হবে।”
গ্রুপ বি অফিসার নিয়ে প্রশ্ন আদালতে
সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির। তিনি বলেন, “ECI কোনও দিন রাজ্যের কাছে গ্রুপ-B অফিসার চায়নি।” এরপরই নির্বাচন কমিশন জানায় “আমাদের ৩০০ জন গ্রুপ বি অফিসার প্রয়োজন, কিন্তু গ্রুপ বি অফিসার দেওয়া হয়েছিল ৮০ জন, বাকি গ্রুপ সি কর্মী, তাই কর্মীর অভাবে বাইরে থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ হয়েছিল।” পাশাপাশি কমিশন জানায়, “আমরা পাঁচটি চিঠি দিয়েছিলাম। যেখানে স্পষ্ট করে বলা হয়েছিল কোন ধরনের অফিসারদেরই আমাদের প্রয়োজন। কিন্তু সেই অনুযায়ী কর্মী আমাদের দেওয়া হয়নি।”
আরও পড়ুন: ভোটের আগেই মিটল সব দ্বন্দ্ব! বিয়ে বাড়িতে একসাথে কল্যাণ-মহুয়া
বিরাট পর্যবেক্ষণ আদালতের
মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেন, “আমরা তথ্য নিয়ে কোনও বিতর্ক চাইনা, তাহলে আমাদের মুখ্যসচিবকে হলফনামা দিতে বলতে হবে।” রাজ্য এবং কমিশনের জবাব শোনার পর প্রধান বিচারপতি বলেন, “SIR হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। প্রক্রিয়া সুষ্ঠভাবে চলার জন্য যে কোনও নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব। কিন্তু SIR প্রক্রিয়ায় কোনও বাধা আমরা বরদাস্ত করব না। এই বিষয়টি সব রাজ্যকে স্পষ্ট ভাবে বুঝে নিতে হবে।”












