সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রইল সুখবর। এবার তেলেঙ্গানা রাজ্যের তরফ থেকে ১৫ হাজারের বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি নিয়োগের (Anganwadi Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এখানে চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
রাজ্যে অঙ্গনওয়াড়ি নিয়োগ
তেলেঙ্গানা রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে। আর এখানে মোট শূন্যপদ আছে ১৫,২৪৭টি।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী, মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস করতে হবে। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে। জানা যাচ্ছে, সহায়িকা পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস করলেই হবে। আর বাদবাকি পদে আবেদন করার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, আর সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পেলে প্রতি মাসে ৭,০০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ধনিষ্ঠা নক্ষত্রে কপাল খুলবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৭ ফেব্রুয়ারি
আবেদন প্রক্রিয়া
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে wbcw.tg.nic.in অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন.
- এরপর অঙ্গনওয়াড়ি নিয়োগ লিংকটিতে ক্লিক করুন.
- এরপর অনলাইনে মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করুন। তবে নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
তবে হ্যাঁ, এখানে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। আবেদন শুরু হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। তবে খুব শীঘ্রই আবেদন শুরু হবে বলেই জানা যাচ্ছে।











