সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ ফেব্রুয়ারি, বুধবার। ভাঙড়ে বিস্ফোরণ, ট্রেনের ভিতরে ধর্ষণ, কোচবিহারে বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভাঙড়ে বিস্ফোরণ ঘটে আহত চারজন শিশু
ভাঙড়ে রাস্তার কাজে ব্যবহৃত লাইট ডিজেল অয়েল ভর্তি কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ ঘটেছে। আর এতে চারজন শিশু গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। খরগাছি এলাকায় রাস্তার পাশে খেলা করার সময় হঠাৎ করে ওই ড্রামটি ফেটে জ্বলন্ত দাহ্য পদার্থ তাদের উপরে পড়েছে। আহতদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং পরে গুরুতর ৩ জনকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনের ৯৫% পুড়ে গিয়েছে বলেই খবর। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তল্লাশি চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মুসলিমদের সংরক্ষণ তুলে নিল মহারাষ্ট্র সরকার
মহারাষ্ট্র সরকার মুসলিম সম্প্রদায়ের জন্য গঠিত ৫% সংরক্ষণ এবার বাতিল করে দিল। দেবেন্দ্র ফড়নবিশ নেতৃত্বাধীন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০১৪ সালের অর্ডিন্যান্সকে নির্ধারিত সময়ে আইনে পরিণত হওয়ার কারণে তা বাতিল করা হচ্ছে। ফলে SBC-A ক্যাটাগরিতে চাকরি এবং শিক্ষায় আর সংরক্ষণ থাকবে না। নতুন ভর্তি সুবিধা, জাতিগত শংসাপত্র, ভেলিডিটি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে। আগে বোম্বে হাইকোর্ট চাকরিতে স্থগিতাদেশ দিয়েছিল। আর শিক্ষার আংশিক সুবিধা ছিল। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পূর্ব বর্ধমানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
ভোটের আগে পূর্ব বর্ধমানে বিজেপি প্রচারকে ঘিরে এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ চরমে পৌঁছল। জিটি রোডে পৌঁছনোর সময় তৃণমূল কর্মীরা বাধা দিলে তর্ক, ধস্তাধস্তি এবং লাঠিচার্জের ঘটনাও ঘটেছে। আর এতে আহত হয়েছেন একাধিক কর্মী। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান ঘিরে সংঘাত বাড়ে। আর একাধিক ভিডিও ভাইরাল হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিজেপি প্রথমে হামলার অভিযোগ তুলেছে। তবে তৃণমূল তা অস্বীকার করে উল্টো বিজেপির বিরুদ্ধে দোষ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার ঋণখেলাপি
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার ৬৮ লক্ষ টাকার ঋণখেলাপির উঠল, যা নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠছে, ২০২১ সালে পাকা দেখা ছবির জন্য ধার করে নেওয়া টাকা আংশিক ফেরত দিলেও বাকি অর্থ পরিশোধ করা হয়নি। এমনকি হুমকির অভিযোগ উঠেছে। সোহম ঋণ নেওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণেই সম্পূর্ণ টাকা পরিশোধ করতে দেরি হয়েছে। কিন্তু তিনি বাকি অর্থ মিটিয়ে দেবেন। হুমকির অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে নির্বাচনের আগে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) গরমের আগে পাকিস্তানে রাভি নদীর জলপ্রবাহ বন্ধ ভারতের
গরমের আগেই পাকিস্তানে জল সংকট বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ, ভারত এবার রাভি নদীর অতিরিক্ত জল প্রবাহ আটকে রাখতে শাহপুর কান্দি বাঁধ প্রকল্প দ্রুত শেষ করার পথে যা কিনা আগামী ৩১ মার্চের মধ্যে চালু হবে। এতদিন অপ্রয়োজনীয় অতিরিক্ত জল পাকিস্তানে প্রবাহিত হলেও এখন তা সেচ এবং সংরক্ষণের জন্য ব্যবহার করা হব। এতে জম্মু-কাশ্মীরের কথুয়া ও সাম্বা জেলা কৃষি অনেকটাই উপকারে আসবে বলে খবর। ১৯৬০ সালে সিন্ধু জল চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলের নদীগুলি ভারতের আওতায় থাকলেও অতিরিক্ত জল পাকিস্তানে যেত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ১০টি ট্রেনের ভাড়া কমালো ভারতীয় রেল
দোলের আগে রেল যাত্রীদের স্বস্তি দিয়ে এবার দশটি গুরুত্বপূর্ণ ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। মূলত কয়েকটি সুপারফাস্ট ট্রেনের সুপারফাস্ট তকমা তুলে নেওয়ার কারণে অতিরিক্ত চার্জ বাতিল হচ্ছে। ফলে স্বয়ংক্রিয় ভাবে ভাড়া অনেকটাই কমবে। তালিকায় রয়েছে হাওড়া-কালকা নেতাজি, বিভূতি, কুম্ভ, উপাসনা ও হিমগিরি এক্সপ্রেস সহ পাহাড়গামী সহ একাধিক ট্রেন। সূত্র অনুযায়ী খবর, নতুন ভাড়ার কাঠামো ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে কার্যকর হবে। যার ফলে গ্রীষ্মকালে ভ্রমণে বহু যাত্রী আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ট্রেনের ভিতর টিটিই-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ভারতীয় রেলের আহমেদপুর-গোরক্ষপুর এক্সপ্রেসে এক মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক টিটিইর বিরুদ্ধে। টিকিট না থাকার কারণে তাকে অন্য কেবিনে সিট দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়েছিল বলেই অভিযোগ। আর সেখানেই তাঁকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করা হয় এবং কাউকে না বলার হুমকি দেওয়া হয়। কোনওমতে পালিয়ে গোরক্ষপুর স্টেশনে নেমে জিআরপির কাছে অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। মহিলার বয়ান রেকর্ডের পর অভিযুক্তকে সাসপেন্ডও করা হয়েছে এবং রেলের তরফে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের
অভিষেক ব্যানার্জি ভোটের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস করে দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন জীবিত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ জারি না করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয়েছে। মাইক্রো অবজার্ভার দ্বারা সীমালংঘনের অভিযোগও তুলেছেন তিনি এবং লগইন ডেটা অবব্যবহারের ইঙ্গিত দিয়ে নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার দাবি করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ইউনাইটেড নেশনসের স্বীকৃতি পেলে বাংলার চাল
ইউনাইটেড নেশনসের স্বীকৃতি পেয়েছে বাংলার ৩ সুগন্ধি চাল। আর সেগুলি হল গোবিন্দভোগ, তুলাইপঞ্জি ও কনকচূড়। এগুলোকে খাদ্য সংস্কৃতির হেরিটেজ তকমা দেওয়া হল এবার। পাশাপাশি পশ্চিমাঞ্চলের অনাবাদি জমিতে চাষ উন্নয়নে রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্প এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই শংসাপত্র প্রকাশ করেছেন এবং সাফল্যকে রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র আর খাদ্য ঐতিহ্য রক্ষায় বাংলার উদ্যোগে এই সম্মান মিলেছে বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) কোচবিহারের ভুয়ো নথি নিয়ে ছিলেন বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য
কোচবিহার জেলার দিনহাটায় ভুয়ো নথি বানিয়ে বসবাসের অভিযোগে ফারুক ব্যাপারি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভারতীয় বৃদ্ধকে বাবা দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড তৈরি করেছিলেন বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে যে, তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠদের অভিযোগ উঠলেও অস্বীকার করেছে বলেই খবর। বাংলাদেশ সংযোগ, ভুয়ো নথি আর রাজনৈতিক যোগ, সবদিক খতিয়ে দেখছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












