ট্রেন-বাস নয়, এবার জলপথেই হাওড়া থেকে মুর্শিদাবাদ! শীঘ্রই নামছে ক্যাটারমান

Published:

Howrah-Murshidabad Catamaran
Follow

সহেলি মিত্র, কলকাতা: এবার জলপথে জুড়তে চলেছে হাওড়া ও মুর্শিদাবাদ (Howrah-Murshidabad Catamaran)? দুই জেলার মধ্যে শুরু হতে পারে ক্যাটারমান পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ এবার আর শুধুই ট্রেন বা সড়ক পরিবহণ নয়, দুই জেলার মধ্যে হতে পারে জলপথ সংযোজন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার জলপথে জুড়ে যাচ্ছে হাওড়া মুর্শিদাবাদ?

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক খবর অনুযায়ী, হুগলী নদী দিয়ে হাওড়া থেকে নদীয়া হয়ে মুর্শিদাবাদ অবধি জলপথে ভ্রমণ করা যাবে। আর এর জন্য নাকি কেনা হচ্ছে ক্যাটামারান। আরও জানা যাচ্ছে, বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় এই সমস্ত জলযান কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে সরকার। তার জন্য সম্প্রতি টেন্ডার ডেকেছে পরিবহণ দফতর অধীনস্ত সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’। ক্যাটামারান সার্ভিস চালু করার আগে রাজ্য সরকার হুগলি নদী জলপথে মোট ৫০টি জেটি নির্মাণ করছে। যেখানে ক্যাটামারান–সহ আধুনিক মানের জলযান নোঙর করতে পারবে।

আরও পড়ুনঃ রমজান মাসে রেশন কার্ডে বিশেষ প্যাকেজের ঘোষণা রাজ্য সরকারের, কী কী মিলবে দেখুন

৩০০ জন যাত্রী নিয়ে চলতে পারে নতুন যান

সূত্রের খবর, এই ক্যাটারামানে করে ৩০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। ভ্রমণ হবে আরও আরামে। এই নতুন ব্যবস্থা চালু হলেই মুর্শিদাবাদ সহ নদিয়ার বুকে জলপথে নতুন পর্যটন কেন্দ্র খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ আবেদন তো করলেন, যুবসাথীর স্ট্যাটাস কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি

এই নতুন উদ্যোগ প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ‘নতুন ধরনের যে ক্যাটামারান ভেসেল কেনা হচ্ছে, সেগুলি অপেক্ষাকৃত কম ওজনের ইস্পাত দিয়ে তৈরি হবে। সেজন্য এগুলির গতি বেশি হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য আরও কিছু বাড়তি সুবিধা থাকবে এতে। আমরা অনেক নতুন জেটি বানাচ্ছি। তার জন্য নতুন ভেসেল কিনতে হচ্ছে।’

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now