সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ভারতীয় আম্পায়ারের মৃত্যু, ভারতে গুগলের বিনিয়োগ, বিক্ষোভের মুখে মোহম্মদ সেলিম, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বনগাঁ অনুষ্ঠানে আইনি নোটিশের মুখে মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী বনগাঁর অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর অভিযোগে এবার আইনি নোটিশের মুখে পড়েছেন। উদ্যোক্তা তনয় শাস্ত্রী ২.৬৫ লক্ষ টাকার পারিশ্রমিক ফেরত এবং ২০ লক্ষ টাকা ক্ষতি পূরণের দাবি করেছেন। আর সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। মিমি অভিযোগ করছেন, তাঁকে মঞ্চ থেকে অমার্জিত ভাবে নামতে বলা হয়েছিল। এই ঘটনায় আগে উদ্যোক্তার গ্রেফতারি এবং পরে জামিন হয়েছে। বর্তমানে দেওয়ানি এবং ফৌজদারি আইনি পদক্ষেপের হুশিয়ারি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) অমৃত ভারত প্রকল্পের আওতায় বদলে যাচ্ছে চন্দননগর স্টেশন
চন্দননগর রেলওয়ে স্টেশন অমৃত ভারত প্রকল্পে এবার বদলে যাচ্ছে। ৯.৪৮ কোটি টাকা দিয়ে তৈরি হবে আধুনিক স্টেশন বিল্ডিং, প্ল্যাটফর্ম শেড, লাউঞ্জ, বিশ্রামাগার, এটিভিএম, হাই-স্পিড চার্জিং ও ইভি চার্জিং স্টেশন। আর সিসিটিভি, অগ্নি নিরাপত্তা, র্যাম্প, সোলার পাওয়ার এবং রেন ওয়াটার হারভেস্টিং থাকবে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। দেওয়ালে ফুটে উঠবে স্থানীয় ঐতিহ্য এবং ফরাসির নান্দনিকতা। পূর্বরেলের দাবি অনুযায়ী, কাজ শেষ হলে এটি বিশ্বমানের আধুনিক স্টেশন তৈরি হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) মৌমাছির হানায় মৃত্যু ভারতীয় আম্পায়ারের
উত্তরপ্রদেশের উন্নাও-র শুক্লাগঞ্জে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ৬৫ বছরের ভারতীয় আম্পায়ার মানিক গুপ্তার। হামলায় একাধিক ক্রিকেটার এবং আরেক আম্পায়ার আহত হয়েছেন বলেই খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে যে, মাঠের পাশের জঙ্গলে মৌমাছির চাক ভেঙে যাওয়ার কারণে মৌমাছি মাঠে ঢুকে পড়ে। সাদা পোশাকের কারণে আম্পায়ারকে টার্গেট করেছিল মৌমাছিরা। ফলে দীর্ঘ সময় হুল ফোটানোর পর গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) দোলের আগে পেনশন বাড়ালো রাজ্য সরকার
দোলের আগে সামাজিক সুরক্ষা পেনশন বাড়ালো রাজস্থান সরকার। বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র কৃষকরা এবার থেকে মাসে ১২৫০ টাকার বদলে ১৩০০ টাকা করে পাবে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তে ৯১ লক্ষ মানুষ উপকৃত হবে বলে খবর। অতিরিক্ত ৫০ টাকা বছরে বিরাট সহযোগিতা দেবে বলেই মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা। যদিও এতে রাজ্যের প্রায় ৫৫০ কোটি টাকা অতিরিক্ত খরচ পড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) রাজ্যগুলির ফ্রি পরিষেবা বিতরণ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন
সুপ্রিম কোর্ট ভোটের আগে রাজ্যগুলির ফ্রি পরিষেবা বিতরণ নীতি নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুলল। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আর্থিক সক্ষমতা না দেখে নির্বিচারে ভর্তুকি দিলে অর্থনীতি এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। দরিদ্রদের সহায়তা যুক্তিযুক্ত। কিন্তু সবার জন্য ফ্রি সুবিধা মোটেও উপযুক্ত নয়। আদালত কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে। আর আদালত স্পষ্ট বলেছে যে, অতিরিক্ত ফ্রি প্রকল্প রাজ্যের আর্থিক চাপ বাড়িয়ে দিচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) পার্ক সার্কাস অনুষ্ঠানে বিক্ষোভের মুখে মোহম্মদ সেলিম
মোহম্মদ সেলিম আরিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অনুষ্ঠানে চরম বিক্ষোভের মুখে পড়েছেন। তিনি মঞ্চে উঠতেই ছাত্রদের একাংশ হল ছেড়ে বেরিয়ে গেছেন, যা বয়কট বলে দাবি করছে বিরোধীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী সহ বেশ কিছু নেতারা। পরিস্থিতিতে সেলিম প্রশ্নোত্তর পর্বের আগে অনুষ্ঠান ত্যাগ করেছেন। আর পরে তিনি মন্তব্য করেন যে, বিরোধীরা গণতন্ত্র বিশ্বাসী নয়। এই ঘটনাতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল
গুগল ভারতে এবার এআই উন্নয়নে আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করল। সুন্দর পিচাই এবং ডেমিস হাসাবিস জানিয়েছেন, দেশের ডেটা সেন্টার, এআই হাব এবং ক্লাউড অবকাঠামো গড়ে তোলা হবে। আর সমদ্রতলে ইন্টারনেট কেবল বসিয়ে ভারতকে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। প্রায় ১০০ মিলিয়নের বেশি মানুষকে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এতে ইন্টারনেটের গতি তো বাড়বেই। পাশাপাশি খরচ কমবে, আর প্রযুক্তি অ্যাক্সেস সহজ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) যুবসাথী ফ্লপ যাবে, জানালেন সুকান্ত মজুমদার
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের সাফল্য নিয়ে এবার প্রশ্ন করলেন। তিনি বলেছেন, আর্থিক সংকটে রাজ্যের পক্ষে ভাতা দেওয়া কোনও ভাবে সম্ভব হবে না এবং এই প্রকল্পটি ফ্লপ করবে। তিনি বলেছেন, বিজেপি এলে প্রকল্প চালু রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্পের মাধ্যমিক পাস বেকারদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার কথা। এমনকি ইতিমধ্যে লক্ষাধিক আবেদন জমা করার কারণে এই প্রকল্প নিয়ে যুবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) জলপথে যুক্ত হতে পারে হাওড়া-মুর্শিদাবাদ
খুব শীঘ্রই জলপথে যুক্ত হতে পারে এবার হাওড়া ও মুর্শিদাবাদ। ভাইরাল হওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী, হুগলী নদীপথে নদীয়া হয়ে চালু হতে পারে ক্যাটারমান পরিষেবা। বিশ্ব ব্যাঙ্কের ঋণে জলযান কেনা এবং প্রায় ৫০টি জেটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রায় ৩০০ যাত্রী বহনক্ষম এই আধুনিক জলযান চালু হলে যাত্রা আরও সহজ হবে, আর নদীয়া-মুর্শিদাবাদে জলপথে পর্যটনের নতুন দিগন্ত খুলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বীরভূমে চারচাকা গাড়িতে ছাগল চুরি
বীরভূমের বোলপুরের তাতারপুর এলাকায় দিনের বেলা চারচাকা গাড়িতে করে ছাগল চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, ছাগলকে গাড়ির কাছে তুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মালিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে তদন্তের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। এর আগে গুসকরাতেও একই কায়দায় ছাগল চুরির ঘটনা ঘটেছিল বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












