সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজে থাকলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এবার নিয়োগের বিজ্ঞপ্তি (Bank of Baroda Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে প্রায় পাঁচশ শূন্যপদ রয়েছে। আর এখানে যে কোনও স্নাতক প্রার্থী আবেদন করতে পারবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগের বিজ্ঞপ্তি
ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৪১৯টি।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে পদ হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ২২ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে নির্দিষ্ট স্কেল ভিত্তিক বেতন দেওয়া হবে, যা ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকেই নির্ধারণ করা। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের নম্বরের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকাভুক্তি করা হবে। তারপর সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: শুভ যোগে জীবন থেকে দুঃখ দূর হবে ৩ রাশির! আজকের রাশিফল, ২০ ফেব্রুয়ারি
আবেদন পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ করার বিষয়, এখানে আবেদন শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
Bank of Baroda Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।












