দক্ষিণবঙ্গে শীত কাটতেই বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখ মাস আসতে এখনও অনেক দেরি, কিন্তু ফাল্গুনেই চড়া রোদে (Weather Tomorrow) পুড়ছে রাজ্যবাসী। শীতল আমেজের লেশ মাত্র নেই। অর্থাৎ পাকাপাকিভাবে বোঝাই যাচ্ছে যে শীত বিদায় নিয়েছে। এরই মাঝে পরপর দু’দিন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। এরই মধ্যে দক্ষিণবঙ্গে নাকি বাড়বে গরম ।

হাওয়া অফিসের রিপোর্ট বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও একটি শক্তিশালী নিম্নচাপ। তার জেরেই বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। আগামিকাল রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রৌদ্রোজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে আগামী দু-দিনে অন্তত দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ভোরের দিকে হালকা শীতল আমেজ বজায় থাকলেও একটু বেলা বাড়তেই রোদ চড়চড়িয়ে বাড়বে। যার ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪০ থেকে ৮২ শতাংশ। তবে সোমবার থেকে রাজ্যের সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো ওড়িশা উপকূল সংলগ্ন জেলাগুলিতে হবে বৃষ্টি। নেই কোনো কুয়াশার দাপট।

আরও পড়ুন: হুগলি নদী থেকে সাত সমুদ্র! নবরত্ন মর্যাদা পেয়ে আরও শক্তিশালী গার্ডেনরিচ শিপবিল্ডার্স

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলায় ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে দক্ষিণের মত উত্তরেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হবে বৃষ্টি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now