আফগানিস্তানে হামলা, হোটেল থেকে বোমা উদ্ধার…! আজকের সেরা ১০ খবর (২২ ফেব্রুয়ারি)

Published:

West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ ফেব্রুয়ারি, রবিবার। আফগানিস্তানে হামলা, হোটেল থেকে বোমা উদ্ধার, দেশের দ্রুততম মেট্রো উদ্বোধন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) এসআইআর ইস্যুতে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দ্রুত শেষ করার জন্য আগামী ৯ মার্চ পর্যন্ত বিচারকদের ছুটি বাতিল করে দিল। প্রতি বিধানসভায় বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করে ৪৫ থেকে ৫০ লক্ষ ডকুমেন্ট যাচাই করা হবে। আর এর জন্য প্রায় ২৫০ জন কর্মকর্তা দায়িত্বে থাকবেন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন সহায়ক ভূমিকা নেবে। এদিকে এসআইআর ইস্যুতে রাজ্য-রাজনীতিতে বিতর্ক এখন তুঙ্গে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) আফগানিস্তানে ভয়াবহ হামলা পাকিস্তানের, মৃত ১৭ জন

পাকিস্তান রমজান মাসে আকস্মিকভাবে আফগানিস্তানের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশে বিমান হামলা চালিয়েছে। নিহত হয়েছে এতে অন্তত ১৭ জন। পাকিস্তান দাবি করছে, তাদের মূল লক্ষ্য ছিল তেহরিক-ই তালিবান পাকিস্তান এবং ইসলামিক স্টেট আফগানিস্তানের জঙ্গি শিবিরগুলিকে। আর সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রতিক্রিয়া পদক্ষেপ বলেই জানানো হচ্ছে। কিন্তু বেসামরিক হামলায় হতাহতের অভিযোগ উঠেছে। আর দুই দেশের মধ্যে উত্তেজনায় যে আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়িতে বোমাবাজি

ভাঙড়ে ভোটের আগে ছড়াল উত্তেজনা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। দেওয়াল লেখা ঘিরে তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষের পর ফেরার পথে হামলা চালানো হয়েছে। শওকত মোল্লা গুলি এবং বোমা ছোড়ার দাবি করেছেন। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে এবং কনভয়ের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আইএসএফ অভিযোগ অস্বীকার করেছে। এমনকি নওশাদ শিদ্দিকি এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। পুলিশ তদন্ত এবং টহলদারি আরও জোরদার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মহিলাদের জন্য চালু হল সাথী অ্যাপ

গুসকরার আউসগ্রাম ১ ব্লকের গুসকরা ২ গ্রাম পঞ্চায়েত চালু করেছে সাথী অ্যাপ, যা মূলত মহিলাদের নিরাপত্তা আর জরুরী সহায়তার জন্য ইভটিজিং অভিযোগ, দুর্ঘটনা, গর্ভকালীন চিকিৎসা সহায়তা সহ চারটি অপশনে এবার এক ক্লিকেই সাহায্য মিলবে। ইউজারদের লোকেশন ট্র্যাক করে পঞ্চায়েত প্রতিনিধিরা পুলিশ এবং স্বাস্থ্য দফতরের সঙ্গে দ্রুত সমন্বয় করবে বলে জানানো হয়েছে। প্রত্যন্ত এলাকার ছাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) দেশের দ্রুততম মেট্রো উদ্বোধন করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মেরুটে দেশের দ্রুততম মেট্রো উদ্বোধন করলেন, যা মেরুট দক্ষিণ থেকে মোদিপুরম পর্যন্ত ২১ কিলোমিটার পথ ১২টি ষ্টেশনে থেমে প্রায় ৩০ মিনিটে পাড়ি দেবে বলেই জানা গিয়েছে। এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১২০ কিলোমিটার। তিন কোচের হালকা স্টেইনলেস স্টিল রেকে ৭০০ জন যাত্রী ধারণক্ষমতা থাকবে আর রিজেনারেটিভ ব্রেকিং, অটোম্যাটিক ট্রেন প্রটেকশন এবং অপারেশন প্রযুক্তি রয়েছে। আর এটি নবভারত ট্রেনের একই ট্র্যাকে চলবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাংলা ও তামিলনাড়ুতে অভিযান চালিয়ে ৮ জন জঙ্গি গ্রেফতার

পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে অভিযান চালিয়ে আইএসআই এবং বাংলাদেশী জঙ্গি চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে মোট আটজনকে আটক করা হয়েছে। এমনকি দু’জন বাংলাতেই গ্রেফতার হয়েছে। ৬ জন তিরুপুরের পোশাক কারখানা থেকে গ্রেফতার হয়, আর অধিকাংশ ভুয়ো আধার কার্ড ব্যবহার করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আটটি মোবাইল এবং ১৬টি সিম কার্ড। অনলাইনে উস্কানিমূলক পোস্ট এবং রাজধানীতে পোস্টার বিতর্কে তদন্ত শুরু হয়েছে। বিদেশি সংযোগ এবং দেশজুড়ে নাশকতার ছক খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ১৩ বছরের ছাত্রীর উপর যৌন নির্যাতন, গ্রেফতার পাঁচ শিক্ষক

১৩ বছরের ছাত্রীর উপরেই যৌন নির্যাতন করল শিক্ষকরা। হ্যাঁ, এই অপরাধে পাঁচ জন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বাবার অভিযোগ মতো দীর্ঘদিন ধরেই স্কুলের কয়েকজন শিক্ষক দ্বারা ওই ছাত্রটি হেনস্থার শিকার হচ্ছিল। এ বিষয়ে শিশু কল্যাণ দফতর প্রথমে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করেছিল। ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক অনুসন্ধানের পরেই শিক্ষকদের গ্রেফতার করা হয়েছে। এমনকি জানানো হয়েছে, আইনি বিধি মেনেই নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। আর অভিযুক্ত শিক্ষক এবং নির্যাতিতার মেডিকেল টেস্ট করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ওড়িশায় ট্রেলারে ধাক্কায় মৃত্যু পাঁচজন পুলিশকর্মীর

ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় ভোরবেলা নিয়ন্ত্রণহীন ট্রেলারের ধাক্কায় পুলিশের বোলেরো গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। আর এই ঘটনায় ৫ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে একেবারে ঘটনাস্থলেই এবং তিনজন আরও গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক ইন্সপেক্টর, এপিআর জওয়ান কর্মী এবং হোম গার্ড। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। ট্রেলার চালককে আটক করা হয়েছে। বিশেষ করে অতিরিক্ত গতি, অসাবধানতা আর ঘুমঘোর বা যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) যাত্রীদের সুবিধার জন্য বিরাট পরিবর্তন আনল রেল

যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য এবার বিরাট পরিবর্তনের পথে হাঁটছে ভারতীয় রেল। যাত্রীরা এখন থেকে ট্রেনের দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবে। এমনকি ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবে যাত্রীরা। বর্তমান নিয়ম অনুযায়ী যাত্রীরা শুধুমাত্র প্রথম চ্যাট প্রস্তুত নেওয়া পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারে। ফলে কোন যাত্রীকে শেষ মুহূর্তে অন্য স্টেশন থেকে ট্রেনে উঠতে হলে বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করার বিকল্প থাকে না। এবার থেকে নতুন নিয়মে উপকৃত হবে যাত্রীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) শান্তিনিকেতনে হোটেল থেকে উদ্ধার ৫০টি বোম

আজ সকালে শান্তিনিকেতনে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বোলপুরের প্রান্তিক এলাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ৫০টি বোম। হোটেলের ভিতরেই বোমা তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। বোম্বগুলিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সেখানে বোম্ব স্কোয়াড এবং দঙ্গল বাহিনী নিয়োগ করা হয়। আর উদ্ধার করা বোম্বগুলিকে সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now