বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হতে আর কয়েকটা দিন। এবছর 28 মার্চ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত IPL। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সংরাইজার্স হায়দরাবাদ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরে থাকবেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কেননা, সামনেই 2027 ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরের আগে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শুভমন গিল থেকে শুরু করে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন এমনকি ইশান কিষাণদের পারফরমেন্সের উপর নজর থাকবে সকলের। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, এই সমস্ত প্লেয়ারকে ছাপিয়ে যেতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
1 নম্বর প্লেয়ার হয়ে উঠতে পারেন বৈভব
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে বিহারের ভূমিপুত্র। অল্প বয়সে বৈভব সূর্যবংশী যা করে দেখিয়েছেন তা সত্যিই অভাবনীয়। তবে গত বছরের তুলনায় এ বছর আরও শক্তিশালী ভূমিকায় দেখা যেতে পারে বিহারের ছেলেকে, এমনটাই আশা করছেন ভক্তরা। সেই সাথে কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য এ বছর নজরে থাকবেন টিম ইন্ডিয়ার 4 প্লেয়ার। ইশান কিষাণ থেকে শুরু করে সঞ্জু স্যামসনদের পারফরমেন্স কেমন হয় তার উপরেও নির্ভর করবে বিশ্বকাপের দল নির্বাচন।
এরই মাঝে কয়েকটি সূত্রের দাবি, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টিম ইন্ডিয়ার এই 4 প্লেয়ারকেও ছাপিয়ে যাবেন বৈভব সূর্যবংশী। বলে রাখি, আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 7 ইনিংস খেলে 252 রান করেছেন ভৈরব। সেক্ষেত্রে ভারতের কিশোর প্রতিভা যদি 347 রান করে ফেলতে পারেন তবে তিনি ভেঙে ফেলবেন ওয়ানডে বিশ্বকাপের দাবিদার 4 ভারতীয় ক্রিকেটারের পুরনো রেকর্ড। সেই সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রানকারী কিশোর হয়ে উঠবেন তিনি।
অবশ্যই পড়ুন: সোনা-রুপো কেনার দারুণ সময়, রেকর্ড পতন দাম! আজকের রেট
উল্লেখ্য, সম্প্রতি রাজস্থান রয়্যালসের একটি অনুষ্ঠানে রবীন্দ্র জাদেজাদের সাথে হাজির হয়েছিলেন বৈভব সূর্যবংশীও। সেখানেই ভারতের এই খুদে ক্রিকেটারকে প্রশ্ন করা হয়েছিল তিনি এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে কত রান করতে চান। উত্তরে অবশ্য বৈভব কিছুটা হাসির ছলে বলেছিলেন, “আপনি এমন ভাবে প্রশ্ন করলে আমি বলব 2000-3000 রান। আসলে একজন প্লেয়ার কত রান করবেন সেটা এভাবে ঠিক করা যায় না। যা প্রসেস আছে ফলো করবো।”












