সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৭ মার্চ, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আর চন্দ্র মিথুন এবং কর্কট রাশিতে বিরাজ করবে। এদিকে সূর্য বিরাজ করছে মীন রাশিতে। আজ পুনর্বসু ও পুষ্যা নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে অতিগণ্ড এবং সুকর্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:১৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ৬:৩৬ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ জীবনের প্রতি উদার অনুভব গ্রহণ করতে হবে। পরিস্থিতি নিয়ে অভিযোগ করলে কোনও লাভ হবে না। আজ আপনার কোনও দাবিদার আপনার মনোভাব নষ্ট করতে পারে। আজ বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা খরচ করা উচিত। নাহলে আর্থিক ক্ষতি হবে। বাবা কিংবা মায়ের সঙ্গে উচ্চাকাঙ্ক্ষাগুলোকে ভাগ করে নেওয়ার সঠিক সময় আজ। তারা আপনাকে সমর্থন করবে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য আবার খুবই ভালো থাকবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য সবুজ রঙের জুতা পরার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। নাহলে এর জন্য বড় মূল্য চোকাতে হতে পারে। টাকা সঞ্চয় করার উপায় শিখতে পারবেন এবং সেই দক্ষতা থেকে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। দিনটি আনন্দে পরিপূর্ণ হবে। জীবনসঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করবে। প্রিয়জনের করা ছোটখাটো ভুলগুলিকে উপেক্ষা করতে হবে। সহকর্মী এবং উদ্বোধনদের পূর্ণ সমর্থনের জন্য আজ অফিসে কাজের গতি বাড়বে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও কুষ্ঠ রোগীকে আজ সাহায্য করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ কাজের চাপ এবং পারিবারিক ঝামেলা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং অফিসের সকলের সঙ্গে ভালো আচরণ করা উচিত। নাহলে আপনার চাকরি হারাতে পারেন। আর্থিক অবস্থার অবনতি ঘটবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি ইতিবাচক নয়। আজ জরুরীভাবে নিজেদের জন্য সময় বের করা দরকার। নাহলে মানসিক সমস্যা দেখা দিতে পারে। খরচ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল রেখে পরদিন সকালে বাড়ির কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে দিনটি খুবই ভালো যাবে। আজ আপনার মেজাজ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। অর্থের গুরুত্ব ভালোভাবে বুঝবেন এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি ফিরে আসবে। রোমান্টিক দৃষ্টিকোণ থেকে আজ জীবনে ভালোবাসা অনুভব করতে পারবেন। যোগাযোগ দক্ষতা কার্যকর হিসেবে প্রমাণিত হবে।
প্রতিকার: আজ আপনার পারিবারিক জীবনকে মঙ্গলময় করার জন্য কোনও সাধু বা গুরুর পা স্পর্শ করে তাকে হলুদ বা গেরুয়া রং এর বসন দান করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার। বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। তরুণদের সঙ্গে জড়িত এরকম কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনি প্রিয়জনের কোনও ভিন্ন দিক আবিষ্কার করতে পারবেন। নতুন প্রকল্প উদ্যোগ এবং বাস্তবায়নের জন্য দিনটি দুর্দান্ত। কাজ থেকে বিরতি নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ।
প্রতিকার: সুস্থ থাকার জন্য ময়দার সঙ্গে সাদা এবং কালো তিল মিশিয়ে মাছদের খাওয়ানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় ভ্রমনে যেতে পারেন। এতে আপনি শান্তি পাবেন। দীর্ঘদিনের ক্ষতিপূরণ বা ঋণ আজ আপনার কাছে এসে পৌঁছবে। যাদের সাথে আপনার খুব কম দেখা হয়, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি ভালো। দিনটি রোমান্সে ভরপুর থাকবে। বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে ব্যবসায়িক অংশদারিত্ব লাভজনক হবে। অবসর সময়ে আজ মোবাইল ফোনে ওয়েব সিরিজ দেখতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ১৫ থেকে ২০ মিনিট চাঁদের আলোয় বসে থাকার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার ভয় ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষার উপরে প্রভাব ফেলতে পারে। এটি কাটিয়ে ওঠার জন্য উপযুক্ত পরামর্শ দরকার। বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো। কিন্তু সঠিক ব্যক্তির পরামর্শ করার পরে বিনিয়োগ করা উচিত। আজ দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। জীবন সঙ্গী আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। আজ আপনার চোখ উজ্জ্বলতার কারণে প্রিয়জনকে আলোকিত করে তুলবে। সাহসী কাজ এবং সিদ্ধান্ত আপনার অনুকূলে পুরস্কার নিয়ে আসবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি পাওয়ার জন্য পূর্ব দিকে মুখ করে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। দীর্ঘ মেয়েদের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আজ কোনও নবজাতকের অসুস্থতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। অবিলম্বে মনোযোগ দেওয়া দরকার। সাবধানে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নাহলে অসাবধানতা অসুস্ তাকে আরও বাড়িয়ে দেবে। রোমান্টিক সাক্ষাৎ আজ আপনার সুখ বাড়িয়ে দেবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ আপনার বাকি কাজগুলো দ্রুত শেষ করতে পারবে।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে সুখী করার জন্য সকলে ঘুম থেকে উঠেই বাবা অথবা শিক্ষকের পা স্পর্শ করে তাদেরকে সেবা করুন।
ধনু রাশি: আজ আপনার জীবনসঙ্গী সুখের উৎস হিসেবে প্রমাণিত হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার খিটখিটে মেজাজ অগ্রগতিকে বাধা দিতে পারে। ভালোবাসা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, তারা আজ সাফল্য পেতে পারেন। আজ দীর্ঘদিন ধরে যা চেয়েছেন তা পাবেন। সময়ের মূল্য দেওয়া উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে উপাসনালয়ে একটি সাদা শঙ্খ স্থাপন করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন ভালো ফলাফল এনে দেবে। অগ্রগতির গতি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য খারাপ হতে পারে। কিন্তু অর্থের থেকে তাঁর স্বাস্থ্যকে বেশি অগ্রাহিত করতে দেওয়া উচিত। সন্তানদের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিলে তারা বিরক্ত হবে। জীবনসঙ্গের সাথে সময় কাটানো এবং তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন যারা, তারা আজ অসুস্থতার কারণে পারবেন না।
প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য বাড়িতে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে ফুল, জলজ উদ্ভিদ ও মাছের অ্যাকুরিয়াম রাখার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের মনোযোগ দেওয়া দরকার। বিনোদন এবং রূপচর্চায় অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে, যা আপনাকে হতাশ করে দেবে। তাদের স্বপ্ন পূরণে আপনাকে উৎসাহিত করতে হবে। হঠাৎ করে কোনও মনোরম বার্তা আপনার স্বপ্ন দেখাবে। বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা নতুন পরিকল্পনা বা ধারণা জন্ম দেবে। আজ মানুষের সান্নিধ্য পেতে পারবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ জলে ডাব ফেলে দেওয়ার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনি কোনও ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশীগুলিকে আরাম করার জন্য তেল মালিশ করতে হবে। প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু এটিকে হাতছাড়া করতে দেবেন না। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতা আজ আপনার অপ্রয়োজনীয় তর্ক বা ঝামেলার সৃষ্টি করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে ভালো করার জন্য সাধু বা গুরুর চরণে প্রণাম করে হলুদ কিংবা গেরুয়া রঙের বসন অর্পণ করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal












