ব্যর্থ হতেই শুরু অ্যাকশন! চাকরি যাচ্ছে KKR-র প্রধান কোচ নায়ারের?

Published:

Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চরম ব্যর্থতার পর তৎকালীন প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে বড় আশা নিয়ে অভিষেক নায়ারকে সই করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বিশ্বাস ছিল, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোধহয় কলকাতার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারবেন ভারতীয় দলে একসময় গম্ভীরের সহকারী হিসেবে থাকা নায়ার। তবে তীরে এসে তরী ডুবল KKR-র। দলকে মাঝপথে ছন্দে ফেরালেও কাজের কাজ করতে পারলেন না প্রধান কোচ। তাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শেষ হল কলকাতার। আর তারপর থেকেই KKR-র হেড স্যারকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এবার কি তাহলে চাকরি যাবে নায়ারের?

দলের ব্যর্থতায় চাকরি যাবে নায়ারের?

চন্দ্রকান্ত পন্ডিতের উপর থেকে ভরসা সরে যাওয়ায় একেবারে KKR ম্যানেজমেন্ট স্বপ্নের মেঘ বালক হয়ে উঠেছিলেন অভিষেক নায়ার। বিশ্বাস ছিল, এই এক ব্যক্তিকে দিয়েই বোধহয় ভাগ্য ফেরানো যাবে। সেই সূত্রেই প্রথমে অভিষেককে অ্যাকাডেমির দায়িত্ব দেয় শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এরপর সেখান থেকে চন্দ্রকান্ত পন্ডিতের জায়গায় অর্থাৎ হেড কোচ করা হয় তাঁকে। তবে ভরসা করে অভিষেক নায়ারের কাঁধে হাত রাখলেও তাঁর পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক।

অভিষেককে দলের গুরু দায়িত্ব দেওয়ার পর থেকেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একের পর এক ম্যাচে হারতে থাকে কলকাতা নাইট রাইডার্স। একটা সময় এসে কলকাতাকে নিয়ে কার্যত আশাই ছেড়ে দিয়েছিলেন ভক্তরা। যদিও সেখান থেকে জাদুককাঠি ঘুরিয়ে দলকে জয়ের সরণিতে ফেরান অভিষেক। সেই সূত্রে লাগাতার একের পর এক ম্যাচ জেতার পরেও গতকাল দিল্লির কাছে একপ্রকার গোহারা হারতে হল KKR-কে। আর সেটাই যেন একেবারে মেনে নিতে পারছে না ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: প্লে অফে পৌঁছতে পারল না KKR, এবার অবসর নেবেন রাহানে? জানালেন নিজেই

অনেকেই বলছেন, হেড কোচ হিসেবে যে দলকেই নায়ার পথ দেখিয়েছেন সেই দলই ব্যর্থ হয়েছে। আসলে এই ভারতীয় তারকা প্লেয়ার ম্যানেজমেন্টে তুখোড়। তবে দলকে কোচিং করানোর প্রসঙ্গ উঠলে নাকি বেশ খানিকটা ঘাবড়ে যান নায়ার। কেউ কেউ মনে করছেন, কলকাতার মতো চ্যাম্পিয়ন দলের দায়িত্ব সামলানোটা যথেষ্ট চাপের হয়ে গিয়েছে তাঁর পক্ষে। কয়েকটি সূত্র বলছে, খুব শীঘ্রই শাহরুখ খানের কাছে গোটা সিজন নিয়ে জমা পড়বে একটি রিপোর্ট। সেখানে ম্যানেজমেন্টের তরফে দাবি জানানো হতে পারে, নায়ারের মতো অনভিজ্ঞ বা স্বল্প অভিজ্ঞ কাউকে দায়িত্ব না দিয়ে নতুন সিজনে বড় মাপের যোগ্য তারকাকে কলকাতার দায়িত্ব দেওয়া হোক। আর সেটা হলে, আগামী সিজনে নায়ার যে প্রধান কোচ থাকবেন না সেটা বলাই যায়।