“ওরা আমাকে কি মারার প্ল্যান করছে!” শাহের মন্তব্যের পর আশঙ্কা মমতার

Published:

Mamata Banerjee targets BJP and made big statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীকে মারার প্ল্যান হচ্ছে? গতকাল অর্থাৎ শনিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোট আঘাত এমনকি ব্যান্ডেজ নিয়ে কটাক্ষ করার পরই আশঙ্কায় ভুগছেন তৃণমূল সুপ্রিমো। এদিন পুরুলিয়ার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে অমিত শাহকে একেবারে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

মৃত্যুর আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায়?

রবিবার, পুরুলিয়ায় সভা করতে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একাধিক বক্তব্য রাখার পাশাপাশি গতদিনের অমিত শাহের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নাম না করে ইঙ্গিতে মমতা বুঝিয়ে দেন, তাঁকে হয়তো মেরে ফেলার চক্রান্ত চলছে! এদিন তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, “ওরা বলছে আমি নাকি ভোটের সময় ব্যান্ডেজ নিয়ে ঘুরি। বলি ওরে অপদার্থ, আমি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি। হাসপাতালে যাও রিপোর্ট নিয়ে নাও।”

এদিন নাম না করে বিজেপিকে নিশানা করতে করতেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “একুশের নির্বাচনে ইচ্ছে করে পায়ে চোট করিয়েছিলে সবাই জানে, হুইলচেয়ারে প্রচার করতে হয়েছে। আমাকে মারার প্ল্যান করছ? এটা শুধু চরিত্র হনন নয় বরং মারার পরিকল্পনা। কিন্তু জেনে রাখো রাখে কৃষ্ণ মারে কে? অপরাধীরা কিন্তু অপরাধের পর চিহ্ন দেখে যায়।”

অবশ্যই পড়ুন: TMC-র পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলার সাজা, ৩ জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

উল্লেখ্য, শনিবার বাংলায় সভা করতে এসে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে একটি দীর্ঘ পাতার চার্জশিট পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সাথে গোটা রিপোর্টটিকে জনতার চার্জশিট বলে দাবি করেন তিনি। আর তারপরেই তৃণমূল নেত্রীকে একেবারে উদ্দেশ্য করে তিনি বলেন, “ভোট আসলেই উনি ভিকটিম কার্ড খেলেন। কখনও পা ভেঙে যায়, কখনও আবার মাথায় ব্যান্ডেজ বাঁধা থাকে। কখনও কখনও অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা আগেই বুঝে গিয়েছে।”

google button