সহেলি মিত্র, কলকাতা: এবার যুদ্ধের আঁচ পড়ল কলকাতা পুলিশেও (Kolkata Police)। পুলিশ প্রশাসনকে এবার বুঝে শুনে জ্বালানি খরচের নির্দেশ দেওয়া হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে গোটা বিশ্বেই তেলের হাহাকার দেখা গিয়েছে। যদিও ভারতে তেমন তেল নিয়ে হাহাকার এখনো অবধি হয়নি বলে খবর। যদিও এই যুদ্ধের কারণে লালবাজারের ভাণ্ডারে সমস্যা শুরু হয়েছে বলে খবর। এপ্রিল মাসে এই সমস্যা আরও বেশ খানিকটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এবার লাল বাজারে জ্বালানি সংঙ্কট!
হিন্দুস্তান টাইমস বাংলা ও TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী, এখন নাকি লালবাজারে পর্যাপ্ত জ্বালানি নেই। যে কারণে এই সংঙ্কটের মুহূর্তে ট্রাফিক গার্ড এবং থানাগুলিকে সতর্কতা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যেন অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করা হয় সেজন্য সকলকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। যেহেতু পুলিশ সারা দিন রাত এক করে চার চাকা কিংবা দুই চাকায় গোটা শহরজুড়ে টহলদাড়ি চালায়, সেজন্য তেলের দরকার অবশ্যই বেশি পড়ে। এদিকে শিয়রে ভোট। চারিদিকে নজর রাখতে হবে। ফলে এই সময়ে তেলের দরকার স্বাভাবিকের থেকে বেশিই পড়বে। কিন্তু এখন সেই লাল বাজারেই তেলের সংঙ্কট দেখা গিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে।
বিশেষ নির্দেশ কলকাতা পুলিশের
জ্বালানি তহবিলের ওপর চাপ পড়ায় আগামী ২ এপ্রিলের মধ্যেই তেল শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট অনুয়াজি খবর, নবান্নের অর্থ বিভাগে প্রায় ১০ থেকে ১১ কোটি টাকার বরাদ্দ আটকে আছে। যদিও প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যাগুলো সমাধানের জন্য যৌথভাবে কাজ করছেন। এই অচলাবস্থার কারণে কলকাতা পুলিশের সমস্ত বিভাগীয় প্রধানদের ব্যয় যাতে কীভাবে কমানো যায়, সে ব্যবস্থা গ্রহণের জন্য একটি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। ওসি-দের বলা হয়েছে, চরম জরুরি অবস্থা বা জরুরী পরিস্থিতি ছাড়া যানবাহনে অতিরিক্ত জ্বালানি সরবরাহ বন্ধ রাখতে হবে।
আরও পড়ুনঃ জমি বিক্রি করে হেলিকপ্টার কিনলেন ইউপির কৃষক! প্ল্যান করছেন থাইল্যান্ড যাওয়ার?
এই ঘাটতি এমন এক সময়ে দেখা দিয়েছে যখন ৩১শে মার্চের মধ্যে ৩০টি সিএপিএফ কোম্পানি মোতায়েন করা হবে। যার জন্য বিপুল পরিমাণ জ্বালানি মজুদের প্রয়োজন, যা বর্তমানে বিভাগটির কাছে নেই। টহল কার্যক্রম যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায়, সেজন্য স্থানীয় স্টেশন কমান্ডারদের তালিকাভুক্ত জ্বালানি পাম্পগুলোর সাথে সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়েছে।












