অভিনেতা রাহুলের প্রয়াণ, তিন বছরের DA…! আজকের সেরা ১০ খবর (২৯ মার্চ)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ মার্চ, রবিবার। অভিনেতা রাহুলের প্রয়াণ, তিন বছরের DA, বাংলা থেকে ২৮টি স্পেশাল ট্রেন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তিন বছরের বকেয়া DA একবারে মেটানোর ঘোষণা রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে এবার বড়সড় ঘোষণা করল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছরের বকেয়া ডিএ কিস্তির বদলে একসাথেই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। গ্রুপ বি এবং সি কর্মীদের বকেয়া টাকা তাদের জিপিএফ অ্যাকাউন্টে, গ্রুপ ডি কর্মীদের এবং পেনশনভোগীদের ক্ষেত্রে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩১ মার্চের মধ্যে জমা দেওয়া হবে। এই বিশাল কাজ সময়মতো শেষ করতে ২৮ এবং ২৯ মার্চ ছুটির দিনেও সরকারি শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বাংলা থেকে ২৮টি বিশেষ ট্রেন ঘোষণা রেলের

আগামী বিধানসভা নির্বাচনে ভিন রাজ্যে থাকা বাংলার ভোটারদের যাতায়াত সুগম করার জন্য এপ্রিল মাসজুড়ে ২৮টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল। ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ট্রেনগুলি হাওড়া, কলকাতা, সাঁতরাগাছি এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে পাটনা, মুম্বাই, চেন্নাই এবং ডিব্রুগড়ের মতো গুরুত্বপূর্ণ রুটগুলিতে চলবে। ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণের কথা মাথায় রেখে সাপ্তাহিক পরিষেবা চালু করা হচ্ছে। এর ফলে নির্বাচনের সময় কর্মসূত্রে বা অন্য কারণে বাইরে থাকা বাসিন্দারা খুব সহজেই রাজ্যে আসতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) চালু হল দাসপুর থেকে নেপাল বাস পরিষেবা

পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে নেপাল পর্যন্ত সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা শুরু হওয়ার কারণে পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ এখন আরও সহজ এবং সাশ্রয়ী হয়ে উঠল। বেসরকারি ট্রাভেলস সংস্থার এই এসি বাসে স্লিপার এবং সিটিং উভয় ধরনের আসনের সুবিধা থাকছে। যেখানে প্রতিটি স্লিপারে ব্যক্তিগত টিভি এবং চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। সপ্তাহে দুই দিন চলাচলকারী এই বাসে দাসপুর থেকে নেপাল পৌঁছতে ২৮ ঘণ্টা সময় লাগবে। আর ভাড়ার ক্ষেত্রে মাথাপিছু ৪০০০ টাকা এবং বসে যাওয়ার জন্য ৩৮০০ টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) পার্টি অফিসে ক্যারাম খেলায় ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন চলাকালীন বীরভূমের একটি তৃণমূল কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের সঙ্গে ক্যারাম খেলার অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর ৩ জওয়ানকে সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রুট মার্চের বদলে দলীয় অফিসে বসে জওয়ানরা ক্যারাম খেলায় মত্ত ছিল, যা আদর্শ আচরণ বিধির লঙ্ঘনের শামিল। আর এই ঘটনার জেরে দানা বাঁধতে কমিশন দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদেরকে চিহ্নিত করেছে এবং তাদের নির্বাচনের দায়িত্ব থেকে বরখাস্ত করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) শাহের মন্তব্যের পর প্রাণহানির আশঙ্কা মমতার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে প্রাণহানির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের জনসভা থেকে অমিত সহ তৃণমূলের নেত্রী চোট এবং ব্যান্ডেজ নিয়ে কটাক্ষ করে একটি ভিকটিম কার্ড বলে অভিহিত করেছিলেন। তবে রবিবার পুরুলিয়ার সভা থেকে তার তীব্র জবাব দিয়েছেন মমতা। তিনি অভিযোগ করেছেন, বিরোধীরা তাঁর চরিত্র হনন করার জন্য চেষ্টা করছে। এমনকি তাঁকে মেরে ফেলার চেষ্টা করছে। একুশের নির্বাচনে তাঁর পায়ে চোট পাওয়াও ছিল চক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে তিনি তাঁকে অপদার্থ সম্বোধন করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধানের

পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ৬৫ বছর বয়সে এক সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত ১১ ফেব্রুয়ারি নিজের বাসভবনের বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন এবং দীর্ঘ একমাস চিকিৎসাধীন থাকার পর শনিবার তামৃত্যু হয়েঁর । ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর দশম প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তাঁর কার্যকাল ছিল দেশটির রাজনীতির সবথেকে ঘটনাবহুল সময়ে, যার মধ্যে নওয়াজ শরিফ এবং ইমরান খান সরকারের উত্থানপতন হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) শ্রীলঙ্কাকে ৩৮ হাজার টন পেট্রোল, ডিজেল দিচ্ছে কেন্দ্র

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে এবং সিঙ্গাপুর থেকে জ্বালানি আমদানিতে ব্যর্থ হওয়ার ফলে শ্রীলঙ্কা বর্তমানে তীব্র জ্বালানি সংকটের মধ্যে পড়েছে। তার প্রেক্ষাপটে এবার ভারত প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করতে এগিয়ে আসল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়কের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎক্ষণিক ত্রাণ হিসেবে এবার এই দ্বীপ রাষ্ট্রটিতে ৩৮ হাজার টন জ্বালানি সরবারের ব্যবস্থা করে দিয়েছেন। তার মধ্যে রয়েছে ২০ হাজার টন ডিজেল এবং ১৮ হাজার টন পেট্রোল, যা দেশটির জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ঠেকাতে সাহায্য করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) প্রয়াত রেমন্ডের প্রতিষ্ঠাতা বিজয়পত সিংহানিয়া

রেমন্ড গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত শিল্পপতি বিজয়পথ সিংহানিয়া ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন। ১৯৮৫ সালে শুরু হওয়া একটি ছোট্ট মিলকে ঘিরে তিনি ১২ হাজার কোটি টাকার সাম্রাজ্যে পরিণত করেছিলেন এবং ‘দ্য কমপ্লিট ম্যান’ ট্যাগলাইনের মাধ্যমে পুরুষদের পোশাকে একেবারে বিপ্লব এনেছিলেন। তবে জীবনের শেষ অধ্যায় ছিল তাঁর সবথেকে বড় দুঃসময়। কারণ, ২০১৫ সালে তাঁর ছেলে গৌতম সিংহানিয়াকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার পর নিজের বাড়ি থেকেই তিনি বিতাড়িত হয়েছিলেন এবং একসময় ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভোটের মুখে জ্বালানি সঙ্কটে কলকাতা পুলিশ

ভোটের মুখে ইরান এবং ইজরায়েলের যুদ্ধে তীব্র জ্বালানির সংকটে পড়েছে কলকাতা পুলিশ। নবান্নের অর্থ বিভাগে আনুমানিক ১০ থেকে ১১ কোটি টাকা বরাদ্দ আটকে থাকার কারণে লালবাজারে জ্বালানির টান পড়ল। যার ফলে আগামী ২ এপ্রিলের মধ্যে মজুদ তেল শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বিভাগীয় প্রধান এবং ওল্ড ক্যালকাটা পুলিশ অফিসারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জরুরী প্রয়োজন ছাড়া অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করা হয়। ৩১ মার্চের মধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের জন্য বিপুল তেলের প্রয়োজন থাকলেও বর্তমানে সংস্থার হাতে তেল নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টলিউড জগতে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। আজ অর্থাৎ ২৯ মার্চ উড়িষ্যার তালসারী সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে তাঁর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। জানা যাচ্ছে, তালসারীতে তাঁর চলতি ধারাবাহিক ‘ভোলে বাবা কপার রেগা’ শুটিং করছিলেন। আর শুটিংয়ের খাতিরে বা শুটিং পরবর্তী সময়ে তিনি সমুদ্রে নেমেছিলেন এবং আচমকায় তলিয়ে যান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button