মাধ্যমিক পাসে ভারতীয় রেলে ১১,১২৭ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ

Published:

Indian Railways Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। যারা রেলে চাকরির স্বপ্ন দেখেন, তাদের জন্যই আজকের প্রতিবেদনটি। সম্প্রতি আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের (Indian Railways Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছে। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ

আরআরবি-র তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে মোট ১১,১২৭টি শূন্যপদ রয়েছে। তবে প্রত্যেকটি রেলওয়ে জোনে নিয়োগ করা হবে। আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে প্রার্থীদের আবেদন করার জন্য অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। তবে তার সঙ্গে সঙ্গে আইটিআই থাকতে হবে যে কোনও স্বীকৃত ট্রেড থেকে। তাহলে আবেদন করা যাবে।

বয়স সীমা কত লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১/০৭/২০২৬ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরি পেলে প্রতি মাসে পে-ম্যাট্রিক্স ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে বেতন শুরু হবে। তবে অন্তিম বেতন সংক্রান্ত তথ্য উল্লেখ করা নেই। এছাড়াও কেন্দ্র সরকারের অন্যান্য ভাতা যুক্ত থাকবে।

আরও পড়ুন: সিনে দুনিয়ায় বিরাট ধাক্কা, প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে আবেদন সাবমিট করুন।

বলে রাখি, এখানে গত ২১ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন চলবে আগামী ১৫ মে পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

google button