সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা রাশিতে সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ হস্তা এবং চিত্রা নক্ষত্রের প্রভাব পড়বে। পূর্ণিমা তিথির বিশেষ দিনটিতে ধ্রুব এবং ব্যাঘাত যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:১০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩৯ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ দিনটি আনন্দ এবং উল্লাসে পরিপূর্ণ থাকবে। জীবনকে পুরোপুরি ভাবে উপভোগ করতে পারবেন। অপ্রত্যাশিত লাভ বা অনুদানের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নতি হবে। আজ একাকীত্ব বোধ করবেন। পরিবারের সমর্থন দরকার। প্রিয়জনকে সময় না দিলে সে বিরক্ত হতে পারে। পরিবারে সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে আজ বিশেষ কোনও উপহার পেতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য প্রেমিক ও প্রেমিকাকে সবুজ রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: নিজেকে উন্নত করার প্রচেষ্টা আজ ভালো ফলাফল দেবে। আজ আপনি ভালো এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। বিনিয়োগ উপকারে আসবে। জীবনকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারবেন। পারিবারিক পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী হবে না। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। নিজেকে সংযত রাখতে হবে। সঙ্গী আপনার কথা শোনার পরিবর্তে নিজের মনের কথা বলতে বেশি পছন্দ করবে, যা আপনাকে বিরক্ত বোধ করাবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য ক্রিম রংয়ের বিছানার চাদর ব্যবহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার আশাগুলি সুগন্ধির মতো আচরণ করতে পারে। আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত। কিন্তু খরচ বাড়বে। সন্ধ্যাবেলা বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথির আনাগোনা হতে পারে। আজ প্রিয়জন আপনাকে খুশি করার চেষ্টা করবে। সৎ এবং সরল মনোভাব বজায় রাখতে হবে। লোকেরা আপনার দীর্ঘ সংকল্প বা দক্ষতার প্রশংসা করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। ভালোবাসার দিক থেকেও দিনটি ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য ছেঁড়া কাপড়, আবর্জনা, খবরের কাগজ ইত্যাদি ফেলে দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আর দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। অর্থ সঞ্চয়ের ইচ্ছা আজ পূরণ হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। আজ বিশেষ করে যারা আপনাকে ভালোবাসে এবং যত্ন নেয় তাদের সঙ্গে সময় কাটাতে হবে। ভালোবাসা ঈশ্বরের উপাসনার মতোই কাজ করবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দীর্ঘদিনের বিবাদ আজ দূর হবে।
প্রতিকার: দাম্পত্য জীবনে উন্নতি করার জন্য আর জাফরান ব্যবহার করার চেষ্টা করুন
সিংহ রাশি: আজ শান্তি খুঁজে পাওয়ার জন্য ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্য নিতে হবে। আর্থিক লাভ আসবে। শক্তিশালী থাকবেন। গ্রহণক্ষত্রের গতিবিধি আপনাকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দেবে। আজ আপনার বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ সৃজনশীল চিন্তাভাবনা ইতিবাচক ফলাফল দেবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য কলার শিকড় নিজের সঙ্গে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ ধ্যান বা যোগব্যায়াম উপকারে আসবে। এটি করা আপনার জন্য উপকারী হবে। আজ সারাদিন কর্মশক্তি বজায় থাকবে। ব্যবসাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নিতে হতে পারে। যার জন্য আপনার কাছের কেউ আর্থিক সহায়তা দেবে। আজ আপনি নাতি নাতনিদের কাছ থেকে প্রচুর আনন্দ পাবেন। দিনটি ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। আজ দিনটি সত্যি রোমান্টিক। প্রিয়জনের সঙ্গে ভালো খাবার, সুগন্ধি বা আনন্দ উপভোগ করার জন্য আজকে দিনটি ইতিবাচক।
প্রতিকার: প্রেমের সম্পর্কে উন্নতি করতে হলে কোনও অন্ধ ব্যক্তিকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যা মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। জুয়া লাভজনক হতে পারে। ছোট ভাইবোনরা আপনার কাছে পরামর্শ চাইবে। দিনটি উত্তেজনাপূর্ণ হবে। কারণ, আপনার প্রিয়জন আপনাকে উপহার দিতে পারে। আজ সুন্দর সন্ধ্যা নিশ্চিত করার জন্য সারাদিন অধ্যবসায়ের সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য লাল রংয়ের বোতলে জল ভরে রোদে রাখুন এবং সেই জল পান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: নিজেকে সৃজনশীল কাজে নিযুক্ত করতে হবে। অলস হয়ে বসে থাকার পরিবর্তে ভালো কোনও কাজ করা উচিত। বাড়ির সম্পর্কিত বিনিয়োগ লাভজনক হবে। দিনের পরবর্তী অংশে কোনও পুরনো বন্ধুর সঙ্গে আনন্দদায়ক সাক্ষাৎকার হতে পারে। আকস্মিক রোমান্টিক সাক্ষাৎ আজ আপনার জন্য বিভ্রান্তি সৃষ্টি করবে। কোনপ্র তিশ্রুতি দেবেন না যা আপনি জানেন না। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পূর্ব দিকে মুখ করে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলে আপনারই স্বাস্থ্যের উন্নতি হবে। আজ টাকা জমানার উপায় শিখতে পারেন এবং সেই দক্ষতার মাধ্যমে টাকা সঞ্চয় করতে পারবেন। সমস্যাগুলিকে মন থেকে ঝেড়ে ফেলে বাড়িতে নিজের অবস্থানকে উন্নত করতে হবে। আজ আপনি কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না, যা আপনার প্রেমিক বা প্রেমিকাকে হতাশ করতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা আপনার জন্যই উপকারে আসবে। আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটানো উচিত। জীবনসঙ্গীর সঙ্গে কথা বলতে হবে।
প্রতিকার: প্রেমের সম্পর্কে মজবুত করার জন্য রান্না ঘরে বসে খাবার খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। টাকা সঞ্চয় করার উপায় শিখতে পারেন এবং সেই দক্ষতার মাধ্যমে সঞ্চয় করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। পারিবারিক দায়িত্ব মোটেও অবহেলা করবেন না। আজ সুন্দর এবং প্রেমময় কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে শেয়ার করা এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য হলুদ মিশ্রিত দুধ পান করুন এবং সেই জল স্নানের জলে ব্যবহার করতে হবে।
কুম্ভ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আর্থিক উন্নতি নিশ্চিত। আর্থিকভাবে আজ আপনি শক্তিশালী থাকবেন। গ্রহণক্ষত্রের অবস্থান আপনাকে অর্থ উপার্জন করার সুযোগ তৈরি করে দেবে। আজ কেউ কেউ গয়না কিংবা গৃহস্থালির জিনিসপত্র কিনতে পারে। ডেটে গেলে বিতর্কিত বিষয়গুলি উত্থাপন করা এড়িয়ে চলুন। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। নাহলে ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়বে। আজ ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগের থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য হলুদ জুতো পরার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন। আজ মানিব্যাগ হারাতে পারেন। এরকম পরিস্থিতিতে অসতর্কতা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনরকম সমস্যা হবে না। আজ দিনটি বেশ লাভজনক। হঠাৎ করে কাজ থেকে বিরত নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে খারাপ স্মৃতি ভুলে যাবেন এবং দিনটি সম্পূর্ণ উপভোগ করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অশ্বত্থ গাছের গোড়ায় তেল অর্পণ করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal












