সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতীয় রেলে নিয়োগের (Indian Railways Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হ্যাঁ, সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা বলে হয়েছে। যেখানে প্রায় ৩ হাজার শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলছে অনলাইনের মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি
দক্ষিণ-মধ্য রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ আছে ২৮০১টি। তবে বলে রাখি, এখানে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ডিজিটাল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, মোটর মেকানিক, ওয়েল্ডার ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করতে হবে। তবে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং NCVT/SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও ট্রেডে আইটিআই দরকার।
বয়স সীমা কত লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য ১১/০৪/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় শিথিলতা পাবে।
বেতন কাঠামো
এখানে প্রশিক্ষণ চলাকালী নির্বাচিত প্রার্থীদের রেলের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত জানতে হলে আমাদের প্রতিবেদনের নীচ থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনও রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের সরাসরি মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ব্যাঘাত যোগে বাধা-বিপত্তি কাটবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩ এপ্রিল
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে আরআরসি বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। তবে নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর আবেদন ফি প্রদান করে সাবমিট করুন। এখানে আবেদন করার জন্য ১০০ টাকা করে ফি দিতে হবে। কিন্তু এসসি, এসটি বা মহিলা প্রার্থীদের কোনও রকম ফি দরকার নেই।
উল্লেখ্য, এখানে ১২ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়ার চেষ্টা করবেন।
Indian Railways Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।












