মায়ের কৃপায় দুঃখের দিন শেষ হবে ৩ রাশির! আজকের রাশিফল, ৪ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৪ এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃষ রাশিতে এবং সূর্য মীন রাশিতে বিরাজ করবে। এদিকে স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বিতীয়া তিথির বিশেষ দিনটিতে হর্ষণ এবং বজ্র যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪১ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার উদার স্বভাব আনন্দের মুহূর্ত নিয়ে আসতে পারে। নতুন চুক্তিগুলি লাভজনক হবে। কিন্তু সেগুলি প্রত্যাশা মতো ফল দেবে না। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে। জীবনসঙ্গীর থেকে বোঝাপড়া আজ সুখ শান্তি নিয়ে আসবে। আজ প্রিয়জনের উপস্থিতিতে আপনি সুখ লাভ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো যাবে। ভালোবাসার দিক থেকেও দিনটি ইতিবাচক। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে মাংস বা মদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আশাবাদী হন এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরতে হবে। বিশ্বাস এবং আশা আপনার আকাঙ্ক্ষার দরজা খুলে দেবে। কারো সাথে পরামর্শ না করে কোথাও বিনিয়োগ করবেন না। পারিবারিক বিষয়গুলিকে অবিলম্বে মনোযোগ দেওয়া দরকার। প্রেমের সম্পর্কে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। আজ কোনও বিশেষ ব্যক্তির ব্যাপারে আপনি হতাশ বোধ করতে পারেন। ভালোবাসার দিক থেকে দিনটি ভালো।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য রুপোর খন্ডে শুক্র যন্ত্র খোঁদাই করে তার পূজা করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনাকে ঘিরে যে মানসিক চাপ রয়েছে সেগুলি কাটিয়ে উঠতে হবে। যদিও আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, কিন্তু অর্থ বেশি পরিমাণে ব্যয় করতে পারেন। কোনও আচার অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান বাড়িতেই আয়োজন করা উচিত। আজ প্রিয়জন কিছুটা বিরক্ত বোধ করতে পারে। এতে আপনার মনের উপর আরও চাপ বাড়বে। জন্মদিন ভুলে যাওয়ার মতো ছোটখাটো বিষয় নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সাথে বিবাদ বাঁধতে পারে। স্বাস্থ্য নিয়ে আজ চিন্তা করার দরকার। কারণ স্বাস্থ্য ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতী করার জন্য সূর্যোদয়ের সময় অবশ্যই সূর্য প্রণাম করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যদের অনুভূতির প্রতি বিশেষ নজর দিতে হবে। যে কোনও ভুল সিদ্ধান্ত শুধুমাত্র তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং আপনার মানসিক চাপেও কারণ হয়ে দাঁড়াবে। ধর্মীয় কাজের অর্থ বিনিয়োগ করতে পারেন, যা আপনাকে মানসিক শান্তি দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে। আজ প্রিয়জন আপনাকে আনন্দের মুহূর্ত এনে দিতে পারে। অবসর সময়ে আপনি মোবাইল ফোনে কোনও ওয়েব সিরিজ দেখতে পারেন। অফিসের বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো আপনার জন্য ভালো নয়।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য মাছদেরকে আজ ময়দার বল খাওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ ব্যস্ত সময় সত্ত্বেও আপনার স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো থাকবে। কিন্তু এটিকে স্থায়ী বাস্তবতা বলে ধরে নেবেন না। জীবন এবং স্বাস্থ্যের মানকে উন্নত করতে হবে। ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু তা চলে যাওয়ার কারণে সঞ্চয় করা কঠিন হয়ে পড়বে। আজ আপনি যা করেন না কেন আপনার সঙ্গে বসবাসকারী মানুষরা আপনার উপর খুব একটা খুশি হবে না। প্রিয়জনের শেষ দুই-তিনটি মেসেজ দেখে আজ আপনি খুশি হতে পারেন। ভালবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার সময় সবসময় পরিষ্কার এবং ইস্ত্রি করা পোশাক পরার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার বুদ্ধিমত্তা দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তা ভাবনাগুলি এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে বিনিয়োগ করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। তবে স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই। আজ আপনার মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যার ফলে আপনি আপনি ক্লান্ত বা বিভ্রান্ত বোধ করবেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না বলেই অনুমান করা হচ্ছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: ছুটির দিনে সমস্যা হলে মাছদেরকে খাবার দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: নিজেকে আশাবাদী করা তুলতে অনুপ্রাণিত করতে হবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং নমনীয়তা দুই বাড়াবে। আজ এই রাশির বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। নিকট আত্মীয়দের কাছ থেকে বেশি পরিমাণে মনোযোগ চাইতে পারেন। আজ অপ্রয়োজনীয় সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকাকে সন্দেহ করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে। দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা আছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করতে হলে ভগবান গণেশকে দুর্বা নিবেদন করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করতে হবে। বাবার পরামর্শ কর্মক্ষেত্রে আর্থিক লাভ নিয়ে আসবে। বিশেষ কিছু না করে আপনি সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। জীবনে ভালবাসার জন্ম হতে পারে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্যও দিনটি ইতিবাচক। আজ আপনি মায়ের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। তিনি আপনার শৈশবের স্মৃতিগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য নিয়মিত জাফরান খাওয়ার চেষ্টা করুন এবং হলুদ মিষ্টি ও জাফরানের পায়েস খান এবং গরিবদের মধ্যে তা বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর্থিকভাবে আজ শক্তিশালী থাকবেন। গ্রহণক্ষত্রের গতিবিধি আপনার অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি করে দেবে। জ্ঞান এবং রস্যবোধ চারপাশের মানুষদেরকে মুগ্ধ করবে। প্রেমে পড়ার সুযোগ মিস করবেন না। আজ পৃথিবীর ভিড়ে কোথাও নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: মানসিক শান্তি অর্জন করার জন্য রুপোর বালা বা রুপার চেইন পরার চেষ্টা করুন।

মকর রাশি: আজ সবার কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনি সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। টাকা তখনই কাজে লাগবে যদি আপনি অপচয়মূলক খরচ থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আজ এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হবে। নিজের কৃতিত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে আজ আপনার প্রিয়জনের মধ্য ঝামেলা সৃষ্টি হতে পারে। আজ আপনার মন শান্ত থাকবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আজ আপনি কোথাও থেকে ঋণ ফেরত পেতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য সাপের আকৃতির রুপোর আংটি পরার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার একনিষ্ঠ হৃদয় এবং সাহস জীবনসঙ্গীর জন্য সুখ নিয়ে আসতে পারে। কোনও পাওনাদার আপনার অজান্তেই আপনার আকাউন্টে টাকা জমা করবে, যা আপনাকে আনন্দিত করবে। জীবনসঙ্গীর সাথে ঝগড়ার কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু অহেতুক চাপ নেবেন না। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনি গুরুত্বপূর্ণ কোনও কাজ করতে ভুলে যাবেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য লক্ষী নারায়ণ মন্দিরে প্রসাদ নিবেদন করুন এবং দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ যারা অফিসে অতিরিক্ত সময় কাজ করছিলেন এবং শক্তির চাপে ভুগছিলেন, তারা আবার একই ধরনের সমস্যায় ভুগতে পারেন। কাউকে টাকা ধার দেওয়া বিরত থাকতে হবে এবং যদি দিতেই হয়, তাহলে ধার দেওয়ার আগে লিখিত নেওয়া উচিত। আত্মীয়দের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারকে আনন্দিত করবে। আজ আপনি একটি মিষ্টি হাসি দিয়ে প্রেমিকের দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারেন। জরুরি প্রয়োজন আপনাকে কোনও কাজ করতে বাধা দিতে পারে।

প্রতিকার: আজ উৎসাহ এবং উদ্দীপনার অভাব হলে বাড়িতে কালো এবং সাদা মার্বেলের দানা রাখার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

google button