অনুরাধা নক্ষত্রে চাকরির সুযোগ আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ৫ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৫ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র তুলা ও বৃশ্চিক রাশিতে আর সূর্য মীন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে বজ্র এবং সিদ্ধি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪১ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ দিনটি আপনার জন্য মঙ্গলজনক। দীর্ঘস্থায়ী কোনও অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। ভ্রমণ ক্লান্তি এবং মানসিক চাপ নিয়ে আসবে। আর্থিকভাবে আজকের দিনটি লাভজনক। আজ আপনার রস্যবোধ চারপাশের পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে। প্রিয়জনকে মিস করতে পারেন। পরিবার আপনার সঙ্গে উদ্বেগ ভাগ করে নেবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করতে হবে না।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে বিবাহ বা কোনও শুভ কাজে শরীর, মানসিক এবং আর্থিক বিষয় দিয়ে সাহায্য করুন।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্ব আজ আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে, যা আপনার মনোযোগকে ব্যাহত করাতে পারে। যারা বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তাই সাবধানে কথা বলার চেষ্টা করুন। সন্ধ্যেবেলা বন্ধুর সঙ্গে বাইরে গেলে হঠাৎ করে অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক নয়।

প্রতিকার: মানসিক সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে সাদা ফুল গাছ লাগানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ নিজেকে কোনও সৃজনশীল কাজে নিযুক্ত করতে পারেন। অলস হয়ে বসে থাকার পরিবর্তে এমন কাজ করুন, যেগুলি আপনার মানসিক শান্তি নিয়ে আসে। গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং আর্থিক লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের আচরণ আজ বাড়ির পরিবেশকে হালকা করতে পারে। আর্থিক দিক থেকে আজকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি কোনও মহান ব্যক্তির জীবন কাহিনী পড়ে আনন্দিত হতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার লক্ষ্যে দুধ মেশানোর জলে স্নান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ ব্যস্ত দিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। নাহলে ক্ষতি হতে পারে। জীবন সঙ্গী আপনার যত্ন নেবে। আজ আপনার প্রেমের গল্প নতুন কোনও মোড় নেবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। নাহলে ভবিষ্যতে অনুশোচনা করতে হতে পারে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে কেনাকাটার জন্য আজকের দিনটি খুবই ভালো। কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়ির দরজা এবং জানালায় নলখাগড়ার বা কাঠির পর্দা লাগানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আকর্ষণীয় কিছু পরে আজ আপনি মস্তিষ্কের চর্চা করতে পারেন। কিছু ব্যবসায়ী ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে লাভবান হতে পারেন। আজ এই অর্থ আপনার অনেক সমস্যার সমাধান করবে। পরিবারের সদস্যরা আপনার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে পারে। গাছ লাগানো উচিত। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। কিন্তু মদ্যপান পরিহার করতে হবে। পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্যও দিনটি ইতিবাচক।

প্রতিকার: আজ কোনও অন্ধ ব্যক্তিকে খাওয়ালে আপনার প্রেমের সম্পর্কের উন্নতি হবে।

কন্যা রাশি: আজ কোনও বন্ধুরা আপনাকে সমর্থন করতে পারে এবং খুশি রাখবে। নিত্য প্রয়োজনীয় গৃহস্থলির জিনিস কিনে অর্থ ব্যয় করা আজ আপনার জন্য আর্থিক সমস্যা সৃষ্টি করবে। দিনটি চমৎকার। সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আজ আপনার কাছে বেছে নেওয়ার অনেক কিছু থাকবে। কিন্তু কোনটি প্রথমে বেছে নেবেন সেই সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ প্রিয়জন এমন কোনও প্রতিশ্রুতি চাইবে যা আপনি পূরণ করতে পারবেন না। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে নীল কাপড়ে আজ গোলমরিচ, কাঁচা কলা এবং গোটা কালো বিউলির ডাল বেঁধে জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ পরিবারের প্রত্যাশা পূরণের জন্য আপনাকে কাজ করতে হবে। অপ্রত্যাশিত অর্থ বা অনুদানের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনও ধর্মীয় স্থান কিংবা আত্মীয়দের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে পাল্লা ভারী থাকবে। আজ আপনার প্রিয়জন আপনার রোমান্টিক কল্পনাগুলি পূরণ করতে পারবে। শহরের বাইরে ভ্রমণ খুব একটা আরামদায়ক হবে না। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ খাটের পায়াগুলোতে তামার পেরেক ঠুকে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনি যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে দিনটি শুরু করতে পারেন। এতে আপনি স্বাস্থ্যের দিক থেকে উন্নতি পাবেন, যা আপনাকে সারাদিন কর্মশক্তি যোগাবে। আজ সন্তানদের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে আনন্দ দেবে। আকর্ষণ এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ অতীতের মধুর স্মৃতি আপনাকে ব্যস্ত রাখতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। পরিবারে কোনওরকম সমস্যা হবে না।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ বিরক্তি এবং রাগ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অতীতের বিষয় নিয়ে বেশি ভাববেন না। শান্ত থাকার চেষ্টা করতে হবে। যারা টাকা ধার করেছেন তাদের পরিশোধ করতে হতে পারে, যা আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেবে। পরিবারের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ আজ আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসার যন্ত্রণা আজ রাতে আপনাকে জাগিয়ে রাখতে পারে। দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটেও ভালো নয়। বিনিয়োগ করা এড়িয়ে চলুন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।

মকর রাশি: জীবনকে সম্পূর্নভাবে উপভোগ করার জন্য উচ্চাকাঙ্কা নিয়ন্ত্রণ করতে হবে। যোগ ব্যায়াম করুন যা আপনাকে আধ্যাত্মিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখবে। আজ ত্রুটিপূর্ণ ইলেকট্রিক ডিভাইসের কারণে আপনার আর্থিক খরচ হতে পারে। অফুরন্ত শক্তি এবং উৎসাহ থাকতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে সৃজনশীলতাকে প্রকাশ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে অনন্তমূলের শিকড় একটি লাল কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: মানসিক চাপ আজ আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। শক্তি পাওয়ার জন্য বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান। আজ বাড়িতে কোনও অতিথি আসতে পারে। কিন্তু তার জন্য আপনি আর্থিক লাভবান হবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। অধৈর্য হওয়া ভালো নয়। যে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে। আজ ভালবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার। কারণ স্বাস্থ্য একদম ভালো থাকবে না আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সর্ষের তেলে মুখ ডুবিয়ে সেই তেল দান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনার সন্তানদের মাধ্যমে শক্তি শান্তি খুঁজে পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। রোমান্টিক পদক্ষেপের কোনও প্রভাব পড়বে না। আজ আপনি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারেন। কারণ আপনি দিনের বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটাবেন। গৃহকর্মী বা পরিচালকদের কাছ থেকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনও বন্ধুর কারণে বড় সমস্যায় পড়তে পারেন। ভালবাসার দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে আজ রাতে দুধ দিয়ে উনুনের আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

google button