সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। অনেক সময় MyJio অ্যাপে খুঁজেও 199 টাকা বা 249 টাকার মতো সস্তার রিচার্জ প্ল্যানগুলি খুঁজে পাওয়া যায় না। তবে এই সমস্যার সমাধান করতে এবার মাঠে নামল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI on Jio)। হ্যাঁ, গ্রাহকদের অন্ধকারে রেখেই নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের সস্তার প্ল্যান লুকিয়ে রাখার অভিযোগে জিওকে কড়া বার্তা দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। আগামী 14 এপ্রিলের মধ্যেই জিওকে তাদের সমস্ত রিচার্জ প্ল্যান সব প্ল্যাটফর্মে সমানভাবে উপলব্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জিওর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ
আসলে 2025 সালের আগস্ট মাস থেকে চলা এক তদন্তে উঠে আসে যে, Jio তাদের বেশ কিছু জনপ্রিয় এন্ট্রি লেভেল প্রিপেইড প্ল্যান যেমন প্রতিদিন 1GB করে ডেটার প্ল্যান ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছিল। আর সেখানে দেখা যায় 199, 249 টাকার বিশেষ ভাউচারগুলি শুধুমাত্র জিওর রিটেল স্টোর বা ফিজিকাল শপেই পাওয়া যাচ্ছিল। আবার 209 টাকার প্ল্যানটি শুধুমাত্র MyJio অ্যাপে দেখাচ্ছিল, যা ওয়েবসাইট বা অন্যান্য জায়গায় দেখাচ্ছিল না। আর এই ধরনের বৈষম্যমূলক আচরণের কারণে সাধারণ গ্রাহকরাই প্রভাবিত হচ্ছিল।
কড়া নির্দেশ TRAI-র
এমনকি জিওর আরও একটি কৌশলে আপত্তি জানায় TRAI। জিও ফোন বা জিও ভারত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কম দামের রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলি আবার সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারে না। আর ট্রাই এই বৈষম্যকেও তুলে ধরে এবং নির্দেশ দেয় যে, এই ধরনের সস্তার প্ল্যান সব ধরনের গ্রাহকদের জন্যই উন্মুক্ত করতে হবে।
আরও পড়ুন: মুহুর্মুহু বাজ! ৭০ কিমি বেগে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া
তবে ট্রাই এর চিঠির যেভাবে জিও যুক্তি দেয় যে, 2020 সালের নির্দেশিকা কেবলমাত্র ট্যারিফ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। কোথায় বিক্রি করা হবে সে বিষয়ে নয়। তাদের দাবি, কিছু কিছু অফার বা পোস্টপেইড প্ল্যান অনলাইনে বিক্রি করা সম্ভব নয়। কিন্তু ট্রাই এই সমস্ত যুক্তি খারিজ করে দেয়। নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট জানিয়ে দেয় যে, গ্রাহক যে প্ল্যাটফর্ম ব্যবহার করুক না কেন, দেখার আর কেনার অধিকার তাঁর রয়েছে। তাই আগামী 14 এপ্রিলের পর থেকে জিও ব্যবহারকারীরা আবারো MyJio এর অ্যাপ বা সমস্ত প্ল্যাটফর্মে 199 টাকা, 209 টাকা বা 249 টাকার মতো সস্তার প্ল্যানগুলি খুঁজে পাবেন।












