সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল রিচার্জের ক্ষেত্রে 28 দিনের চক্কর নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ক্ষোভ জানিয়ে আসছে। কেন ক্যালেন্ডারের মাস 30/31 দিনে শেষ হলেও রিচার্জ শেষ হয় 28 দিনে? আর এই প্রশ্ন পৌঁছেছিল খোদ সংসদে। সরকারের কড়া বার্তার পর অবশেষে পিছু ঘটেছে টেলিকম সংস্থাগুলি। দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও তাদের বিশেষ এক মাসের বৈধতা সম্পন্ন প্রিপেড প্ল্যান নিয়ে এল এবার (Jio Recharge Plan)।
সরকারের হস্তক্ষেপেই বদলে গেল নিয়ম
সাধারণত 28 দিনের প্ল্যান হওয়ার কারণে গ্রাহকদের বছরে 12 মাসের বদলে 13 বার রিচার্জ করতে হতো। আর এতে টেলিকম কোম্পানিগুলির পকেট ভরলেও মধ্যবিত্তদের উপরেই পড়ে বাড়তি চাপ। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 30 দিনের প্ল্যান আগে থাকলেও কোম্পানিগুলি আর তা প্রচার করে না। এবার সেই নিয়ম বদলে গ্রাহকদের সরাসরি সুবিধা দিতে মাঠে নেমেছে রিলায়েন্স জিও।
জিওর নতুন 339 টাকার প্ল্যান
উল্লেখ্য, গত 4 এপ্রিল জিও তাদের নতুন 339 টাকার একটি প্রিপেড প্ল্যান বাজারে এনেছে। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর মেয়াদ। এই প্ল্যানটি যে তারিখে রিচার্জ করবেন, ঠিক তার পরের মাসের সেই একই তারিখে আপনার প্ল্যান শেষ হবে। অর্থাৎ, গোটা এক মাসের নিশ্চিন্ত বৈধতা থাকবে এই প্ল্যানে। আর এই প্ল্যানে প্রতিদিন 1.5GB করে উচ্চগতির ইন্টারনেট, যে কোনও নেটওয়ার্ক আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস এবং প্ল্যানটির সঙ্গে অতিরিক্ত 14.95 টাকার মেইন ব্যালেন্স বা টকটাইমের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ৩০০ টাকা কমে পাবেন গ্যাস সিলিন্ডার, দারুণ স্কিম সরকারের
এমনকি শুধুমাত্র কল বা ডেটা নয়, বরং এই 339 টাকার প্ল্যানটির সঙ্গে জিও দিচ্ছে প্রিমিয়াম সার্ভিস, যা একে ভারতের সবথেকে ভ্যালু ফর মানি প্ল্যানে পরিণত করেছে। হ্যাঁ, এই প্ল্যানে মিলছে 18 মাসের গুগল জেমিনি প্রো সাবস্ক্রিপশন, যার বাজার মূল্য প্রায় 35,100 টাকা। আর ফাইল, ছবি সেভ করে রাখার জন্য দেওয়া হচ্ছে 5000GB ক্লাউড স্টোরেজ। এমনকি জিওর নিজস্ব JioAICloud পরিষেবার সুবিধাও এই প্ল্যানে অন্তর্ভুক্ত থাকছে।












