পরিঘ যোগে সুখ শান্তি ফিরবে ৩ রাশির! আজকের রাশিফল, ৮ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৮ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র ধনু রাশিতে এবং সূর্য মীন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ মূলা নক্ষত্রের প্রভাব পড়বে। ষষ্ঠী তিথির বিশেষ দিনটিতে বরীয়ান এবং পরিঘ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। যারা চাকরি করেন তাদের টাকার প্রয়োজন পড়বে। কিন্তু অতীতের খরচের কারণে আজ হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। বিপদের সময় বন্ধুরাই সমর্থন করবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালোবাসায় নিমজ্জিত হতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সকালে ঘুম থেকে উঠে ১১ বার ‘ওম হান হনুমাতে নমঃ’ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: পরিবারের কিছু সদস্য আজ তাদের স্বভাবের কারণে আপনাকে বিরক্ত করবে। কিন্তু মেজাজ হারাবেন না। নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার প্রিয়জনের অপছন্দ পোশাক পড়বেন না। এতে সে কষ্ট পেতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে না। আজ প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছাগুলি পূরণ হবে। আজ আপনি কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য অশ্বথ গাছে জল অর্পণ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ ঘাড় বা পিঠের ব্যথা আপনার জন্য কষ্টদায়ক হতে পারে। এটাকে উপেক্ষা করবেন না। বিশ্রাম নেওয়া জরুরী। গয়না বা অন্য কোনও জিনিসপত্রে বিনিয়োগ করলে উপকার আসবে। ধৈর্যের অভাব হতে পারে। আজ তিক্ত মনোভাব আশেপাশের মানুষদেরকে বিরক্ত করবে। এমন কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সচ্ছল থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি পাওয়ার জন্য রুপোর চামচ বা রুপোর থালায় খাবার খাওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ ঘৃণাকে জয় করতে হলে করুনার চর্চা করতে হবে। জীবনকে মসৃণভাবে চালাতে চাইলে আজ আপনার আর্থিক প্রভাহের দিকে নজর দেওয়া উচিত। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গীর সাথে দিনটি খুবই ভালো কাটবে। নিজের স্বাস্থ্যের দিকে আজ একটু মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ জীবনে নতুনত্ব নিয়ে আসতে পারেন। আপনার জন্য আজ সবকিছু ইতিবাচকে ঘটবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য ছোট মেয়েদের মধ্যে লেবু, তেতুল বা গোলগাপ্পার মতো টক জিনিস বিতরণ করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ দিনটি আনন্দ করার এবং নিজের পছন্দের কাজগুলি করার দিন। সম্পত্তি সম্পর্কিত লেনদেন সম্পন্ন হবে এবং লাভজনক হতে পারেন। ভাই আপনার প্রত্যাশার থেকে বেশি সাহায্য করবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। প্রকৃতপক্ষে আজ আপনি অবসর সময়ে সামাজিকতা এড়িয়ে চলতে পারবেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ দিনটি পেশাগত দিক থেকে ভালো যাবে। তবে এর পূর্ণ সদব্যবহার করতে হবে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য বাড়িতে বা কর্মস্থলে ধূপকাঠি, আগরবাতি, কর্পূর ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনি সঠিক জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। চাঁদের অবস্থার অকারণে প্রয়োজনীয় জিনিসপত্রে অর্থ ব্যয় করতে পারেন। অর্থ সঞ্চয় করার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী বা বাবা-মায়ের কাছ থেকে আলোচনা করতে হবে। নতুন প্রকল্পগুলির জন্য পিতামাতার আস্থা নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। দীর্ঘদিনের মতবিরোধের কারণে আজ আপনার মানিয়ে নিতে কিছুটা অসুবিধা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সকালে ঘুম থেকে উঠে ১১ বার ‘ওম হান হনুমাতে নমঃ’ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ উচ্চ রক্তচাপে রোগীদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এবং ওষুধ গ্রহণ করতে হবে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এটি ভবিষ্যতের জন্য উপকারে আসবে। আজ আপনি যে অর্থ পাবেন, তা প্রত্যাশা অনুযায়ী হবে না। পারিবারিক দায়িত্ব অবহেলা করলে আপনার প্রিয়জন অসন্তুষ্ট হতে পারে। প্রেমের সম্পর্কে জাদুকরি অনুভূতি আসতে পারে। সৌন্দর্য উপভোগ করতে হবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে স্নান করার আগে নাভিতে তেল লাগান এবং সারা গায়ে তেল লাগিয়ে স্নান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। সামান্য বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আপনার শক্তি বজায় রাখতে সাহায্য করবে। কিছু ব্যবসায়ী আজ ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় লাভের সম্মুখীন হতে পারেন। আজ সবার সঙ্গে দূরে গিয়ে একা সময় কাটাতে পছন্দ করবেন। এটি আপনার জন্য উপকারে আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। অতীতের মধুর স্মৃতি আপনাকে ব্যস্ত রাখতে পারে। আজ দাম্পত্য জীবনে সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সপ্তমুখী রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন।

ধনু রাশি: সৃজনশীল কোনও কাজ করার জন্য অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে পারেন। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ আজ আপনার হাতে এসে পৌঁছবে। প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে এবং আয়ও বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকা আজকের দিনটি ভালো কাটবে। আজ সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন নিয়ে রসিকতা পড়তে পারেন। আবেগপ্রবণ হওয়া থেকে নিজেকে আটকাতে পারবেন না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য হলুদ রঙের কাঁচের বোতলে জল ভরে রোদে রাখুন এবং সেই জল পান করার চেষ্টা করুন।

মকর রাশি: সামাজিক মেলামেশা থেকে আজ স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘমেয়াদীর পরিকল্পনার কথা মাথায় রেখে বিনিয়োগ করতে হবে। আজ আপনার ভেতরে অফুরন্ত শক্তি থাকতে পারে, যা আপনার জন্য ইতিবাচক জিনিস আনবে। রোমান্টিক সাক্ষাৎ আপনার সুখ বাড়িয়ে দেবে। আজ আপনার শৈল্পিক বা সৃজনশীল দক্ষতার প্রশংসা হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন।

প্রতিকার: সবদিক থেকে উন্নতি পাওয়ার জন্য মাছদের ময়দার বল খাওয়ানোর চেষ্টা করুন,

কুম্ভ রাশি: দীর্ঘদিনের অসুস্থতার চিকিৎসা করা উচিত এবং হাসি দিয়ে সবকিছু সম্পন্ন হবে আজ। আর্থিকভাবে দিনটি মিশ্র যাবে। বোনের স্নেহ আপনাকে উৎসাহ দিতে পারে। তবে ছোটখাটো বিষয়ে মেজাজ হারাতে পারেন। আজ জীবনসঙ্গী সত্যিই আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। বিনিয়োগ থেকে লাভ আসতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অশ্বত্থ বা বট গাছে দুধ দিয়ে জল দিন এবং সেই মাটি আপনার শরীরের যে কোনও স্থানে লাগানোর চেষ্টা করুন।

মীন রাশি: আজ সুস্বাস্থ্যের জন্য দীর্ঘক্ষণ হাঁটার চেষ্টা করতে হবে। তাৎক্ষণিক তৃপ্তি লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদনের জন্য অতিরিক্ত খরচ পরিহার করুন। আজ এই রাশির জাতক জাতিকারা মানুষের সঙ্গে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে। রোমান্টিক দিক থেকে আজকের দিনটি বেশ ভালো কাটবে। ভালোবাসার দিক থেকেও দিনটি ইতিবাচক। আজ সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আপনার মন ও হৃদয়ে রোমান্টিক ভাবনা আসতে পারে। তবে আর্থিক দিক থেকে দিনটি ভালো নয়।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার ‘ওম গণ গণপতয়ে নমঃ’ মন্ত্র জপ করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

google button